রোলস-রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
পাঠানের সাফল্য শাহরুখ খানকে যেন নতুন করে উজ্জীবিত করে তুলেছে। ৪ বছর পর পর্দায় ফিরেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। পাঠানের এমন রূপকথার মত সাফল্যকে উদযাপন কীভাবে করবেন সেটাই বোধহয় এখনও স্থির করে উঠতে পারছেন না শাহরুখ খান।
তাই পাঠানের সাফল্য উদযাপনে এবার বহুমূল্য ঘড়ির পর একটি গাড়িও কিনে ফেললেন শাহরুখ। তবে সে গাড়ির দাম শুনলে অনেকেই আঁতকে উঠতে পারেন।
শাহরুখ খানের গাড়ির প্রতি ভালবাসা প্রায় সকলের জানা। তাঁর সংগ্রহে বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ বেঞ্জ সহ নানা গাড়ি রয়েছে। এবার সে সব গাড়িকে ছাপিয়ে গেল তাঁর নতুন গাড়ি।
রোলস-রয়েস কালিনান ব্ল্যাক ব্যাজ এসইউভি গাড়িটি শাহরুখ কিনে ফেললেন পাঠানের সাফল্যের পর। যা নিয়ে তিনি সম্প্রতি রাতে বারও হন মুম্বইয়ের পথে।
গাড়িটি কাস্টমাইজড গাড়ি। অনেক কিছুই পছন্দের মত বানানো। যার দাম শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। গাড়িটির দাম ১০ কোটি টাকা। শাহরুখের গাড়ির সংগ্রহে এটাই এখন সবচেয়ে দামি গাড়ি।
পাঠান সিনেমার সাফল্য উদযাপনে এর আগে অনেক কিছুর সঙ্গে একটি ঘড়ি কিনে সকলকে চমকে দিয়েছিলেন বলিউডের বাদশাহ। ঘড়িটির দাম ৫ কোটি টাকা।
এটাও একটা বড় চমক বৈ তো নয়! ৫ কোটি টাকার ঘড়ি কিনে চমক দেওয়ার পর এবার ১০ কোটির গাড়িতে সকলকে কার্যত বাকরুদ্ধ করে দিলেন শাহরুখ খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…