Entertainment

তিনি কি চুলে শ্যাম্পু করেন, করলেও কেমন করে করেন, সব জানালেন শাহরুখ খান

সিনেমার পর্দার তারকাদের সৌন্দর্য চর্চার গোপন কথা সকলেই জানতে চান। কেবল নায়িকা নন, নায়কদেরও নিজেদের যত্ন নিতে হয়। শ্যাম্পু করা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।

শ্যাম্পু তো সকলেই করেন। কেমন করে করেন তা নিয়ে অন্য কারও মাথাব্যথা নেই। কিন্তু যদি বলা হয় শাহরুখ খান কেমন করে শ্যাম্পু করেন! তাহলে সেকথা তো সকলেই জানতে চাইবেন।

শাহরুখ খান নিজের চুলের সেই যত্নের কথা এবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন। শ্যাম্পু করা নিয়ে শাহরুখ যা বললেন তা অনেকেই বিশ্বাসও করতে পারছেন না।

এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়েই প্রসঙ্গটা আসে। তাঁকে ওই অনুরাগী জিজ্ঞেস করেছিলেন, পাঠান সিনেমায় শাহরুখ খানকে এমন কি করতে হয়েছিল যা তিনি আগে কখনও করেননি।

শাহরুখ তার উত্তরে জানান, এমন অনেক কিছুই আছে যা তিনি আগে করেননি, কিন্তু পাঠান করতে গিয়ে করতে হয়েছে। যার মধ্যে একটি শ্যাম্পু করা।

পাঠানের শ্যুটিং চলাকালীন শাহরুখকে একদিন অন্তর শ্যাম্পু করতে হত। এভাবে একদিন অন্তর শ্যাম্পু তিনি কখনও আগে করতেননা। পাঠান করতে গিয়েই প্রথম তাঁকে মাত্র ১ দিন অন্তর শ্যাম্পু করতে হল।

নিয়মিত শ্যাম্পু যে তিনি করেননা তা শাহরুখ এই উত্তর দিয়েই বুঝিয়ে দেন। প্রসঙ্গত রোজগারের নিরিখে পাঠান ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছে।

সিনেমায় এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে দেখা গেছে শাহরুখকে। যেখানে তাঁকে লম্বা চুলে পর্দায় অসম্ভবকে সম্ভব করতে দেখা গেছে। সেই লম্বা চুলকেই ঠিকঠাক রাখতে তাঁকে প্রতি একদিন অন্তর শ্যাম্পু করতে হত শ্যুটিং চলাকালীন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026