Entertainment

দাঁত মাজার মত এটাও একটা অভ্যাস, কি নিয়ে বললেন শাহরুখ খান

শাহরুখ খানের মতে এটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক যেমন দাঁত মাজা তেমনই। কি নিয়ে একথা বললেন সুপারস্টার শাহরুখ খান?

‘পাঠান’ সাফল্য পাওয়ার পর এখন শাহরুখ খান প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছেন। আগে আসতেন না এমনটা নয়। তবে এখন তা আরও একটু বেড়েছে। আরও বেড়েছে তাঁর দ্যা রোমান্টিক্স নামে তথ্যচিত্রকে সামনে রেখে।

সেখানেই শাহরুখ খান জানালেন কি ভারতীয়দের ডিএনএ-তে প্রবেশ করে গেছে। মানে তিনি বোঝাতে চাইলেন এটা ভারতীয়দের জিনে প্রবেশ করেছে।

সহজ করে বলতে গিয়ে তিনি বলেন মানুষ যেমন দৈনন্দিন জীবনে দাঁত মাজেন, ঠিক তেমনই হিন্দি সিনেমা ভারতীয়দের দৈনন্দিন জীবনে প্রবেশ করেছে। হিন্দি সিনেমা একটা অভ্যাসে পরিণত হয়েছে বলে বোঝানোর চেষ্টা করেন তিনি। যা ভারতীয়দের জিনে প্রবেশ করেছে।

বলিউডের কিং খানের মতে, হিন্দি সিনেমা ভারতীয়দের জীবনের অঙ্গে পরিণত হয়েছে। ভারতে যাঁরা সিনেমা প্রস্তুত করেন তাঁরা এখনও গানকে গুরুত্ব দেন সিনেমায়। মানুষকে আনন্দ দেয় হিন্দি সিনেমা।

একই ভাবে হিন্দি সিনেমার প্রশংসা শোনা গেছে করণ জোহর, অভিষেক বচ্চনদের গলায়। ভারতের বিভিন্ন প্রান্তের প্রাকৃতিক সৌন্দর্যের বৈভিন্নতা সিনেমায় একটা বড় ভূমিকা নিয়েছে বলে মনে করেন পরিচালক করণ জোহর।

আবার অভিষেকের মতে, ভারতীয় সিনেমা নিজের জায়গায় একদম মৌলিক। সব মিলিয়ে ভারতীয় সিনেমা তথা হিন্দি সিনেমার প্রশংসা শোনা গেছে রোমান্টিক্স-এ।

সেটা স্বাভাবিকও বটে। শাহরুখ থেকে করণ জোহর সকলকেই পরিচিতির শিখরে পৌঁছে দিয়েছে হিন্দি সিনেমা ও তার দর্শকই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026