Entertainment

৩০ বছর পর গোপন কথাটা জানালেন শাহরুখ

শাহরুখ খানের অ্যান্টি হিরো চরিত্রে অন্যতম সাফল্যের নাম ‘ডর’। যশ চোপড়ার সেই ব্লকবাস্টার সিনেমায় বিশেষ একটি অভ্যাস রপ্ত করেছিলেন তিনি। অবশেষে সেকথা জানালেন শাহরুখ খান।

১৯৯৩ সাল। শাহরুখ খান ক্রমশ বলিউডে পায়ের তলার মাটি শক্ত থেকে আরও শক্ত করছেন। সেই সময় যশ চোপড়ার সিনেমা ডর মুক্তি পায়। যেখানে শাহরুখ একজন অ্যান্টি হিরোর চরিত্রে অভিনয় করেছিলেন।

সিনেমায় কিন্তু হিরো সানি দেওল হলেও সেই চরিত্রকে কার্যত অনেকটাই ছাপিয়ে যায় শাহরুখের চরিত্র। বিশেষত সিনেমায় কিরণ নামটা যেভাবে তোতলানোর মত করে শাহরুখ বলতেন তা মানুষের মুখে মুখে ঘুরতে থাকে।

শাহরুখের সেই কিরণ বলার ধরণ তখন আলোড়ন ফেলে দিয়েছিল। কিন্তু কীভাবে ওই ভাবে কিরণ বলা তিনি রপ্ত করলেন? ৩০ বছর পর অবশেষে সেই গোপন কথা ফাঁস করলেন শাহরুখ খান।

শাহরুখ খানকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছে। সেখানেই তিনি জানান যে তিনি স্কুলে পড়ার সময় তাঁদের ক্লাসে এক সহপাঠী এভাবে তোতলাতো। কেন এভাবে কিছু মানুষ শব্দ উচ্চারণ করে থাকেন? তা নিয়ে জানতে গিয়ে শাহরুখ সে সময় বিবিসি-র একটি তথ্যচিত্র দেখেন।

যাতে দেখানো হয় জীবনে কোনও শব্দ অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও মানুষ কেবল সেই শব্দটায় তোতলাতে থাকেন। কিরণের ক্ষেত্রেও সেটাই হয়েছিল এটা দেখানোর চেষ্টা করেন শাহরুখ।

কিরণ অর্থাৎ ডর সিনেমার নায়িকা জুহি চাওলাকে নিয়ে তাঁর ওই অ্যান্টি হিরো চরিত্র যে কতটা একাগ্র তা বোঝাতেই এই কিরণ শব্দে তাঁর বিশেষ তোতলানো। যা এখনও মানুষের চর্চার বিষয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026