Entertainment

শাহরুখের হাতে নতুন ঘড়ি, দাম শুনলে অনেকের কথা বন্ধ হয়ে যাবে

শাহরুখ খানের সময়টা খারাপ যাচ্ছেনা। পাঠান সুপারহিট হওয়ার পর ফের তিনি বুঝিয়ে দিলেন বলিউডের কিং তিনিই। এবার তাঁর নতুন ঘড়ির দামও চমকে দিল অনেককে।

শাহরুখ খানের এখন তুঙ্গে বৃহস্পতি। ৪ বছর সিনেমার পর্দা থেকে দূরে থাকার পর ফের তিনি দর্শকদের সামনে হাজির হয়েছেন। পাঠান সিনেমায় ৪ বছর পর শাহরুখের ফিরে আসা নিয়ে সিনেমা মুক্তির আগেই চর্চা শুরু হয়েছিল। যার একটি গানে দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে বিতর্কও চরমে ওঠে।

একাংশের মানুষের চোখে প্রায় বয়কটের মুখে পড়ে যায় পাঠান। সেই পাঠান সিনেমাটি হলে মুক্তি পাওয়ার পরেই সব মেঘ কেটে যায়।

যেভাবে সিনেমাটি রেকর্ড গড়া ব্যবসা করেছে এবং এখনও করে চলেছে তাতে কুপোকাত হয়ে গেছে ভারতীয় সিনেমার অনেক রেকর্ডই। বাহুবলী ২ ভারতে সবচেয়ে বেশি অঙ্কের ব্যবসা করা সিনেমা। এবার তার দিকেও ছুটছে শাহরুখের পাঠানের ব্যবসার অঙ্ক।

পাঠানের এই অভাবনীয় সাফল্যের পর ওই সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি ভিডিওতে দেখা গেছে শাহরুখকে। তাঁর হাতে দেখা গেছে একটি নতুন ঘড়িও।

‘ওডোমা পিগে’ ঘড়িটি বিশ্বের অন্যতম সেরা বহুমূল্য ঘড়ির তালিকায় পড়ে। ওডোমা পিগে-র রয়্যাল ওক পার্পেচুয়াল ক্যালেন্ডার ওয়াচ হল শাহরুখের হাতে থাকা ঘড়িটি। যার দাম ভারতীয় মুদ্রায় ৪ কোটি ৯৮ লক্ষ টাকা। বলা ভাল ৫ কোটি টাকার ঘড়ি দেখা গেছে শাহরুখের হাতে।

যদিও শাহরুখ খানের ঘড়ি প্রেম বলিউডের প্রায় সকলের জানা। বিশ্বের অন্যতম সেরা ঘড়ির প্রতি শাহরুখের একটা আকর্ষণ রয়েছে। একসময় মজা করে অনুষ্কা শর্মা বলেছিলেন তিনি পারলে শাহরুখের ঘড়ির সংগ্রহ চুরি করে নিতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026