Entertainment

ভক্তদের পাঁচতারা হোটেলে থাকার ব্যবস্থা করলেন শাহরুখ খান, রয়েছে অন্য কারণ

ভক্তদের জন্য তিনি সময় বার করেন। দেখা করেন। সোশ্যাল মিডিয়াতেও সময় দেন। সেই শাহরুখ খান এবার ভক্তদের জন্য পাঁচতারা হোটেলে রুম বুক করে দিলেন।

সে সোশ্যাল মিডিয়া হোক বা সশরীরে দেখা করা, কিছুটা সময় দেওয়া, এটা এখন তাঁর অনুরাগী ভক্তদের জন্য বলিউডের অনেক নামীদামী তারকাই করে থাকেন। এই জনসংযোগ তাঁদের সকলের মনে জায়গা পাকা করে রাখতে সাহায্য করে। তাঁদের একটা আলাদা আসনে বসায়।

ভক্তদের সময় দিতে হালে ৮০ বছরে যুবক অমিতাভ বচ্চনও তাঁর জন্মদিনে বাড়ির দরজা খুলে ভক্তদের সঙ্গে সময় কাটিয়ে যান। সেই ভক্ত ও তারকা সম্পর্ককে এবার অন্য মাত্রায় তুলে নিয়ে গেলেন শাহরুখ খান। যা এখনও কোনও তারকা করেননি, তিনি সেটাই করে ফেললেন।

‘জওয়ান’ সিনেমার শ্যুটিংয়ের জন্য শাহরুখ খান এখন চেন্নাই শহরে রয়েছেন। সেই চেন্নাই শহরেই তিনি তাঁর ব্যস্ত শিডিউলের মধ্যেও সময় বার করে ভক্তদের সঙ্গে দেখা করলেন।

তবে এ দেখা যে সে দেখা নয়। আগে তিনি বাছাই করা জনা ২০ ভক্তকে একটি পাঁচতারা হোটেলে রাখার ব্যবস্থা করেন। স্বখরচায় ভক্তদের জন্য হোটেলের ঘর বুক করে দেন।

তারপর একটা ফাঁকে আসেন সেখানে থাকা ভক্তদের সঙ্গে দেখা করতে। সেখানে ছবিও তোলেন শাহরুখ। প্রত্যেক ভক্ত আলাদা করে শাহরুখের সঙ্গে ছবি তোলার সুযোগ পান।

সকলের সঙ্গে কথাও বলেন কিং খান। কিছুটা সময় কাটান। চেন্নাইতে শাহরুখ খান ফ্যানস ক্লাবের তরফে শাহরুখের এই পাঁচতারা হোটেলে ভক্তদের থাকার বিষয়টি জানানো হয়।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026