National

ভবিষ্যতে কোনও পাক শিল্পীর সঙ্গে অভিনয় নয়, রাজকে জানিয়ে এলেন শাহরুখ

ভবিষ্যতে তিনি কোনও পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করবেননা। এমন কি তাঁর আসন্ন সিনেমা রঈস-এর নায়িকা মাহিরা খানকে ভারতে এনে ছবির প্রমোশনও তিনি করবেন না। এদিন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করে এমনই জানিয়ে এলেন বলিউড তারকা শাহরুখ খান। রবিবার বিকেলে নিজেই রাজ ঠাকরের বাড়িতে যান শাহরুখ। সেখানে দুজনের মধ্যে ১ ঘণ্টার মত বৈঠক হয়। পরে শাহরুখ বেরিয়ে গেলে রাজ ঠাকরেই ট্যুইট করে শাহরুখের অবস্থান জানান।

সামনেই তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা রইসের মুক্তি। এদিকে উরি হামলার পর পাকিস্তানের কোনও অভিনেতা অভিনেত্রীকে ভারতে অভিনয় করতে দেওয়া হবে না ফতোয়া জারি করে বলিউডেরই একাংশ। এমএনএস-ও জানিয়ে দেয় তারা পাক শিল্পীদের বয়কট করছে। ফলে প্রবল সমস্যায় পড়তে হয় করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাকে। সেখানে পাক শিল্পী ফাওয়াদ খান অভিনয় করায় এমএনএসের রোষে পড়তে হয় সিনেমাটিকে। সেসব ঝামেলা রঈসের ক্ষেত্রে যে শাহরুখ চাইছেন না তা এদিন রাজ ঠাকরের সঙ্গে তাঁর দেখা করা থেকেই পরিস্কার।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026