Entertainment

ছেলে দারুণ খেলছে, গর্বিত পিতা শাহরুখ খান

তিনি নিজে অভিনেতা। দেশের সর্বকালের অন্যতম সফল অভিনেতা। তাঁর সঙ্গে খেলাধুলার সম্পর্ক বড় একটা নেই। যেটুকু আছে তা কেকেআর-এর মালিক হিসাবে। কিন্তু তাঁর ছেলেমেয়েরা সবাই তাইকোন্ডোতে এক এক জন মাস্টার। যেমন আরিয়ান তেমনই সুহানা। ২ ভাই-বোনই তাইকোন্ডোতে দুরন্ত। তাহলে ছোট্ট আব্রামই বা বাদ যায় কেন। সেও তাই তাইকোন্ডো অনুশীলন শুরু করে। আর এই ৬ বছর বয়সেই সে তাইকোন্ডো চ্যাম্পিয়ন!

দাদা-দিদির মুখ রাখছে আব্রাম। পরিবারে তৈরি হওয়া একটি নয়া ট্র্যাডিশনকে টেনে নিয়ে যাচ্ছে। তারওপর এই বয়সেই তাইকোন্ডো নামে আর্টটিকে রীতিমত রপ্ত করে ফেলেছে সে। এসব দেখে বেজায় খুশি বাবা শাহরুখ খান। গর্বিত পিতা রবিবার সোশ্যাল মিডিয়ায় আব্রামের কিছু ছবি নিয়ে একটি কোলাজ প্রকাশ করেছেন। সেখানে তাইকোন্ডোর বিভিন্ন পোজে দেখা যাচ্ছে আব্রামকে। পোশাকও মার্শাল আর্টের।

শাহরুখ খানের শেয়ার করা আব্রামের তাইকোন্ডো পারফর্মেন্স, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @iamsrk

ছবিগুলির মধ্যে একটি ছবিতে আব্রামকে একটি স্বর্ণপদক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। এসব দেখে শুনে দারুণ খুশি কিং খান। তিনি জানিয়েছেন, তিনি খুশি হবেন যদি তাঁর সন্তানরা তাঁর চেয়েও বেশি পুরস্কার পান। আব্রামের পুরস্কার জয়ের পর তাকে আরও বেশি করে প্রশিক্ষিত করবেন বলেও জানান শাহরুখ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026