Entertainment

হাত পুড়িয়েও অর্চনাকে আগুন থেকে বাঁচালেন শাহরুখ খান

শাহরুখ খানকে সকলে পর্দায় হিরো হতে দেখেছেন। অনেককে রক্ষা করেছেন বিপদ থেকে। ভিলেনকে যথেষ্ট শিক্ষা দিয়েছেন। সেটা ছিল রিল লাইফ হিরোর কেরামতি। কিন্তু বাস্তব জীবনে হিরো হওয়া সবসময়েই তারিফের। সেই কাজটাই এবার করলেন শাহরুখ খান। ঘটনাটি ঘটেছে বচ্চন পরিবারে হওয়া দিওয়ালী পার্টিতে। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খানও। সকলেই আনন্দে ব্যস্ত। আর ঠিক সেই সময়েই ঘটে যায় ঘটনাটা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর পারিবারিক অনুষ্ঠানে তিনি তো থাকবেনই। উপস্থিত ছিলেন ঐশ্বর্যর দীর্ঘদিনের ম্যানেজার অর্চনা সদানন্দ। চারিদিক দিয়া দিয়ে সাজানো হয়েছিল। আচমকা সেই দিয়ার আগুনই ধরে নেয় অর্চনার লেহেঙ্গা। লেহেঙ্গা জ্বলতে থাকে। অর্চনাকে বাঁচাতে এগিয়ে আসেন শাহরুখ খান। যিনি ওই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন। আগুন নেভানোর চেষ্টা করেন তিনি। সফলও হন। যদিও ততক্ষণে অর্চনার পা আগুনে পুড়েছে।

অর্চনা সদানন্দকে দ্রুত নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ১৫ শতাংশ দেহ পুড়েছে। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। যাতে কোনও ভাবে সংক্রমণ গ্রাস না করে সেদিকেও নজর রাখছেন চিকিৎসকেরা। এদিকে অর্চনাকে এভাবে বাঁচাতে গিয়ে শাহরুখ খানের হাত পুড়েছে। তবে তা খুব গুরুতর নয়। শাহরুখ যদি সময়ে না এগিয়ে এসে আগুন নেবাতেন তাহলে অর্চনার প্রাণহানির আশঙ্কাও ছিল বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026