ফাইল : শাবানা আজমি, ছবি - আইএএনএস
বলিউডের অন্যতম মুখ শাবানা আজমি ভর্তি হাসপাতালে। ঠান্ডা লাগার সমস্যা নিয়ে চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন তিনি। সেখানেই পরীক্ষা করে দেখা যায় তিনি আসলে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত। সময় নষ্ট না করে দ্রুত তাঁকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আপাতত চিকিৎসাধীন শাবানা। তবে চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তিনি।
জাভেদপত্নী শাবানা আজমি অবশ্য এই হাসপাতালে থাকাটাকে একটা পড়ে পাওয়া ছুটি হিসাবেই দেখছেন। তিনি নিজেই জানিয়েছেন এটা তাঁর জন্য একটা বাধ্যতামূলক ছুটিতে পরিণত হয়েছে। হাসপাতালে অফুরন্ত অবসরটাকে তিনি অবশ্য সৃজনশীল কাজে ব্যয় করছেন। শাবানা জানিয়েছেন এমন সুযোগ তিনি কদিচ কখনও পান।
শাবানা আরও জানিয়েছেন তিনি কোনও শূকরের সংস্পর্শে আসেননি। তবু তাঁর সোয়াইন ফ্লু হয়েছে। হাসপাতালে শুয়েও রসিকতার মেজাজেই আছেন তিনি। তবে দ্রুত সুস্থ হয়ে উঠছেন শাবানা আজমি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…