Entertainment

প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে শাবানা আজমি

বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন একসময়ের বলিউড কাঁপানো নায়িকা তথা অভিনেত্রী শাবানা আজমি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বামী জাভেদ আখতার কতটা আহত তা এখনও পরিস্কার নয়। তবে শাবানা আজমি রীতিমত আহত হয়েছেন। তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতরে থাকা শাবানা আজমি, তাঁর স্বামী ও এক অপরিচিত মহিলা আহত হন বলে খবর।

দুর্ঘটনাটি ঘটে পুনে-মুম্বই হাইওয়েতে। পুনের দিকে যাচ্ছিলেন তাঁরা। তখনই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। বিকেল সওয়া ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। শাবানা আজমিকে রক্তাক্ত অবস্থায় টেনে গাড়ি থেকে বার করে হাসপাতালে নিয়ে যেতে হয়। শাবানা আজমিকে নবি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বামী বিখ্যাত গীতিকার জাভেদ আখতারও গাড়িতেই ছিলেন। ফলে তিনিও আহত হওয়ারই কথা। তবে তাঁর জখম কতটা তা এখনও পরিস্কার নয়।

দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি, ছবি – আইএএনএস

শাবানা আজমির সঙ্গে ওই হাসপাতালেই গাড়িতে থাকা ওই অপরিচিত মহিলার চিকিৎসা চলছে। হাইওয়েতে টহলরত পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তও শুরু হয়েছে। গাড়িটি তুবড়ে যাওয়ায় তার কী অবস্থা, কীভাবে দুর্ঘটনা ঘটল তা পরীক্ষা করে দেখছেন পুলিশ আধিকারিকরা। এদিকে শাবানা আজমি আহত হওয়ার খবর বলিউডে পৌঁছতেই বলিউডের অনেক তারকা তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026