ফাইল : মাদক পাচারকারী গ্রেফতার, ছবি - আইএএনএস
চেন্নাই : খবর এসেছিল পুলিশের কাছে। সেইমত সোমবার রাতেই পুলিশ হানা দেয় জনপ্রিয় অভিনেতা শামের বাড়িতে। ফ্ল্যাটে ঢুকে পুলিশ দেখে সেখানে বসেছে জুয়ার আসর। দস্তুরমত আসর সাজিয়ে বসা যাকে বলে! জুয়া খেলার টোকেনও উদ্ধার হয় সেখান থেকে। গ্রেফতার করা হয় অভিনেতা সহ ১২ জনকে।
গ্রেফতার হওয়া ১২ জনের মধ্যে তামিল সিনেমা জগতের বেশ কয়েকজন রয়েছেন। এছাড়া ব্যবসায়ীও ছিলেন এই দলে। প্রায়দিন রাতেই এই আসর বসত বলে জানতে পেরেছে পুলিশ। চেন্নাইয়ের নানগামবক্কম এলাকায় শামের ফ্ল্যাট। সেই ফ্ল্যাটেই হানা দিয়ে এই জুয়ার আসর থেকে ১৩ জনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
শাম তামিল সিনেমা জগতের পরিচিত মুখ। যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাঁর। তাঁর এমন কাণ্ডে হতবাক সিনেমাপ্রেমী দক্ষিণী জনতা। এদিকে অভিনেতা শাম সহ বাকিদের পরে মামলা দায়ের করে জামিনে মুক্তি দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে এমন জুয়ার আসর বসানোয় তাঁদের বিরুদ্ধে মামলা অবশ্য চলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…