এসএসকেএমে রাতভর ধুন্ধুমার

এসএসকেএম হাসপাতালে রাতভর ধুন্ধুমারের পর মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে রোগীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, কর্মী নিয়োগে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। সোমবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এসএসকেএম চত্বর। অভিযোগ বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ করে জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হন রোগীর আত্মীয় পরিজনেরা। পাল্টা জুনিয়র ডাক্তাররাও তাদের ওপর চড়াও হন। লাঠি হাতে বাইরে বেরিয়ে ডাক্তারদের বেশ কয়েকজনকে ছোটাছুটি করতে দেখা যায়। হাসপাতালের মধ্যে থেকে মারমুখী জনতাকে শাসাতেও দেখা যায় জুনিয়র ডাক্তারদের। মৃত রোগীর ৩ আত্মীয়কে ওয়ার্ডেই আটকে রাখেন তাঁরা। ভোরের দিকে ভবানীপুর থানার পুলিশ এসে ওই ৩ জনকে আটক করে। যদিও জুনিয়র চিকিৎসকদের দাবি, এদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা হলে তাঁরা কর্মবিরতির পথে যেতে বাধ্য হবেন। পাল্টা মৃতের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ওই ৩ জনকে গ্রেফতার করা হলে তাঁরা দেহই হাসপাতাল থেকে নিয়ে যাবেন না। এই নিয়ে চাপানউতোরের মধ্যেই পুলিশ আটক ৩ জনকে গ্রেফতার করে। পরে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সংযত হওয়ার বার্তা দেন তিনি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026