বসল কৃষি সেস, বাড়ল পরিষেবা কর

যাবতীয় করযোগ্য পরিষেবায় বুধবার থেকে লাগু হল কৃষি কল্যাণ সেস। ফলে সব কিছুরই দাম বাড়ল। কৃষির উন্নয়নে পরিষেবা করের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ অতিরিক্ত কর আরোপ করার কথা বাজেটেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেঠলি। সেই প্রস্তাবই এদিন থেকে লাগু হল। কৃষি কল্যাণ সেস আরোপ হওয়ায় দেশে পরিষেবা কর ১৫ শতাংশে গিয়ে ঠেকল। ফলে বিমান বা ট্রেনের টিকিট থেকে শুরু করে মোবাইলের খরচ। অথবা রেস্তোরাঁ বা বীমার প্রিমিয়ামের খরচ সবই বাড়ছে। যার সরাসরি প্রভাব পড়ছে দেশের আমজনতার ওপর। করের বাড়তি বোঝা বইতে হবে তাঁদেরই। এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের লিটার পিছু দাম বেড়েছে ২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের লিটার পিছু দাম বেড়েছে ২ টাকা ২৬ পয়সা। পেট্রোল, ডিজেলের পর বেড়েছে ভর্তুকিহীন গ্যাসের দামও। ভর্তুকিহীন গ্যাসের দাম সিলিন্ডার পিছু বেড়েছে ২১ টাকা। এছাড়া বিমানের জ্বালানির খরচও বেড়েছে। ৯ দশমিক ২ শতাংশ বাড়ানো হয়েছে জ্বালানির খরচ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026