Sports

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে গান গাইলেন সেরেনা

স্তন ক্যানসারে সারা পৃথিবী জুড়ে মহিলারা আক্রান্ত হচ্ছেন। এমন নয় যে পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের ঘটনা ঘটেনা। তবে সংখ্যায় অনেক কম। স্তন ক্যানসারের শিকার সবচেয়ে বেশি মহিলারাই। বিশেষজ্ঞদের মতে এ ব্যাপারে মেয়েদের একটু সচেতন হওয়া দরকার। মহিলারা যদি নিজেরা নিয়মিত নিজেদের স্তন পরীক্ষা করেন তবে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ চোখে পড়েছে। এগিয়ে এসেছেন সেলেব্রিটিরাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিখ্যাত টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।

স্তন ক্যানসার সম্বন্ধে সচেতনতা বাড়াতে একটি মিউজিক ভিডিওতে উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় গান গেয়েছেন তিনি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেরেনা নিজেই এটি ইন্সটাগ্রামে পোস্ট করেন। যেখানে দেখা গেছে প্রথমে তাঁর মুখ ভেসে উঠেছে। তারপর শেষের দিকে ক্রমশ ওয়াইডে গিয়ে ফুটে উঠেছে তাঁর নিজের হাত দিয়ে ঢেকে রাখা তাঁর অনাবৃত স্তন।

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য চিহ্নিত করা হয়েছে অক্টোবর মাসকে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আই টাচ মাইসেলফ’। এই প্রকল্প অনুযায়ী মহিলারা যাতে নিজের স্তন নিজেরাই নিয়মিত পরীক্ষা করেন সে ব্যাপারে তাঁদের আরও সচেতন করতে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এতে সেরেনা গেয়েছেন ৯০ দশকের জনপ্রিয় গান আই টাচ মাইসেলফ। গানটি গেয়েছিলেন গায়িকা ক্রিসি অ্যাম্পোলেট। ২০১৩ সালে ৫৩ বছর বয়সে স্তন ক্যানসারেই মৃত্যু হয় তাঁর।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026