World

চোখ জুড়িয়ে দেয় গোলাপি জলের দিঘি, জলে পড়লেও ডুববে না কেউ

গোলাপি জলের এ দিঘি সকলকে মুগ্ধ করে। আরও একটি বিষয় নজরকাড়া। এই দিঘিতে কারও ডুবে যাওয়া সহজ কথা নয়।

বিশাল একটি দিঘি। খুব যে গভীর তা নয়। অধিকাংশ জায়গায় গভীরতা ১০ ফুট। তবে এ দিঘির সামনে গিয়ে দাঁড়ালে একটা অবাক ভালোলাগার রেশ কাটতে সময় লাগবে। মনে হবে আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দিঘির দিকে চেয়ে থাকেন। এমন দিঘি বা লেক তো অনেক দেখা গেছে। কিন্তু এমন গোলাপি জলের দিঘি তো আর দেখা যায়না।

তাই প্রকৃতির এই দানে মুগ্ধ হতেই হয়। এই গোলাপি রংয়ের দিঘি তৈরি হয়েছে কিন্তু একটি বৈজ্ঞানিক কারণে। ডুনালিয়েলা স্যালিনা নামে এক ধরনের শৈবালের কারণেই এই দিঘির জল এত গোলাপি।

টকটকে গোলাপি রং এই দিঘিকে বিশ্বের আরও অগুন্তি দিঘির থেকে আলাদা করে পরিচিতি দিয়েছে। আর পরিচিতি দিয়েছে এই গোলাপি জলে মিশে থাকা নুন।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই দিঘির জলে মিশে আছে ৪০ শতাংশ নুন। তবে এই নুন আছে বলেই এই দিঘি তার গোলাপি রং ধরে রেখে বছরের পর বছর নিজের রূপ ধরে রাখতে পেরেছে। জলে থাকা নুন এই শৈবালগুলির বংশবৃদ্ধি হতে সাহায্য করে। ফলে এই শৈবালের পরিমাণে হ্রাস হয়না।

আর এই ডুনালিয়েলা স্যালিনা শৈবাল যতদিন এই দিঘির জলে ছড়িয়ে থাকবে ততদিন দিঘির জল তার গোলাপি রং ধরে রাখতে পারবে। অন্যদিকে নুনের পরিমাণ অস্বাভাবিক বেশি হওয়ায় এই দিঘির জলে সহজে ডুবে যাওয়া কঠিন।

সেনেগালের ক্যাপ ভার্ট খাঁড়ির কাছে এই দিঘিটি দেখতে সারাবছর বহু পর্যটক ভিড় জমান। লেক রেটবা নামে এই দিঘি কিন্তু ল্যাক রোজ নামেও খ্যাত। তার গোলাপের মত সুন্দর গোলাপি রংয়ের জলের জন্যই এই নাম।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026