SciTech

২০ কোটি বছর আগের গন্ডোয়ানা যুগের প্রাণি আজও ঘোরে ভারতে

এ এমন এক দাবি যা বহু মানুষকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিতে পারে। ২০ কোটি বছর আগের প্রাণি আজও ভারতের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। বলছেন বিশেষজ্ঞেরা।

২০ কোটি বছর আগের কথা। তখন এশিয়া, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা একটিই ভূখণ্ড ছিল। সে সময় ছিল গন্ডোয়ানা ল্যান্ড। যা পরে ভেঙে যায়। জলভাগ দিয়ে আলাদা হয়ে যায় ভূখণ্ডগুলি।

বর্তমানের ভারতও সেই সময় আলাদা হয়েছিল। সে সময় এখনকার যে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা রয়েছে সেখানে অনেক প্রাণি ঘুরে বেড়াত। এবার ফিরে আসা যাক বর্তমান সময়ে।

এই পূর্ব ও পশ্চিমঘাট পর্বতমালায় একধরনের কেন্নো গোত্রের প্রাণির দেখা মেলে। যাকে বলা হয় স্কুটিজেরোমর্ফা। এগুলির পাগুলো একটু ছড়ানো। হঠাৎ দেখে মাকড়সার প্রকার মনে হতে পারে। কিন্তু আদপে তা নয়। বরং এগুলি কেন্নোর প্রকার।

বিশেষজ্ঞেরা মনে করছেন এই প্রাণি ২০ কোটি বছর আগে যখন গন্ডোয়ানা ল্যান্ড ছিল সে সময় থেকে রয়েছে। তারপর এই এত বছর ধরে তার পরিবর্তন হয়েছে। কিন্তু তা রয়ে গেছে আজও।

মনে করা হয় ভারতীয় উপকূল ধরে যে ভূখণ্ড রয়েছে তা বহু প্রাচীন। সেখানে অনেক ধরনের প্রাণির বাস। যারা ৬০ থেকে ৬৫ লক্ষ বছর আগে থেকে এখানে ঘুরে বেড়াতে শুরু করেছিল।

কিন্তু ২০ কোটি বছর ধরে অস্তিত্ব টিকিয়ে রাখা কোনও প্রাণির খোঁজ অবশ্যই চমকে দেওয়ার মত। জার্নাল অফ বায়োজিওগ্রাফি-তে এই খবর প্রকাশিত হওয়ার পর অনেকেরই অবিশ্বাস্য ঠেকছে এই প্রাণির কথা। যা গন্ডোয়ানা যুগেও ছিল, এখনও আছে। এখনও এই প্রাণির দেখা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026