World

নিজে হাতে সামোসা বানালেন প্রধানমন্ত্রী

তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মাথায় রেখে সামোসা বানিয়ে তাক লাগালেন স্কট মরিসন।

ক্যানবেরা : আগামী ৪ জুন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৈঠক হবে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে। তার আগে ভারতের আম জনতার অন্যতম পছন্দের জলখাবার সামোসা বনিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি। সিঙ্গারা গোত্রের এই খাবারটি গোটা দেশেই যথেষ্ট জনপ্রিয়। কিন্তু তা ভারতে। অস্ট্রেলিয়ায় নয়। তাও আবার নিরামিষ খাবার! তেমন খাবার যে স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিজে হাতে বানিয়ে ফেলবেন তা চমকপ্রদ বৈকি!

অজি প্রধানমন্ত্রী ট্যুইট করে নিজেই জানিয়েছেন সামোসা বানানোর কথা। এটাও জানিয়েছেন যে তিনি এই সামোসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভাগ করে নিতে চান। শুধু সামোসাই নয়। সামোসা দিয়ে খাওয়ার জন্য আমের চাটনিও বানিয়েছেন তিনি। সামোসা ও চাটনি প্লেটে সাজিয়ে তা নিয়ে একটি হাসিমুখে ছবিও পোস্ট করেছেন মরিসন।

মরিসন লিখেছেন মোদী নিরামিষাশী। তাই তিনি এগুলো তাঁর সঙ্গে ভাগ করে নিতে চান। মরিসন এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ২৭ হাজার লাইক পড়েছে তাতে। সকলেই হতবাক মরিসনের এই বিশেষ গুণের জন্য। যে সামোসার ছবি তিনি পোস্ট করেছেন তা নেহাতই পাকা হাতের কাজ। সকলেই মরিসনের এই রান্নার গুণের তারিফ করেছেন। তাও আবার নেহাতই ভারতের একটি জনপ্রিয় খাবার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026