SciTech

উপকূলে দেখা মিলল একদম নতুন এক মাছের, নামকরণও হয়ে গেল

সমুদ্রে জন্ম নিল একদম এক নতুন মাছ। এই মাছ আগে ছিলনা। এটি যে একদম নতুন প্রকারের মাছ তা নিশ্চিত করেছে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট।

এ মাছ এর আগে দেখা যায়নি সমুদ্রে। হঠাৎই দেখা মিলল তার। বিশেষজ্ঞদের মতে মাছটি নতুন করে জন্ম নিয়েছে। জলেই তৈরি হয়েছে। তবে এটি কুইন মাছের গোত্রের মধ্যে পড়ে। কিন্তু এটি যে একেবারেই এক নতুন মাছ তা নানা পরীক্ষার পর নিশ্চিত করেছে সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট।

কেরালার সমুদ্র উপকূলে এই নতুন মাছের দেখা মিলেছে। এটি নতুন মাছ এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর মৎস্য বিশেষজ্ঞেরা এর নামকরণ করেছেন স্কোমবিরয়েডস পেলাগিসাস। কিন্তু এটা তো স্থানীয়ভাবে সাধারণ মানুষ বলবেন না। তাঁরা এর নাম দিয়েছেন পোলা ভাত্তা মাছ।

পোলা ভাত্তা নামে এই নতুন মাছটির দেহ ডিম্বাকার। মাথাটি কুইন প্রজাতির মাছের মতই। গায়ের রং রুপালি। পিঠে কাঁটা রয়েছে।

ভারতীয় জলসীমার মধ্যে ৬০ ধরনের ক্যারানগিড জাতীয় মাছ পাওয়া যায়। যার মধ্যে ৪টি কুইন প্রজাতির। এটিও সেই প্রজাতির মধ্যেই পড়ে। কীভাবে নতুন মাছের প্রকার এখানকার জলে জন্ম নিল তা এখনও পরিস্কার করেননি বিজ্ঞানীরা।

ভারতীয় জলসীমার জীব বৈচিত্র্য অবশ্যই এই নতুন আবিষ্কারের ফলে আরও শক্তিশালী হল। নতুন একটি মাছ যুক্ত হল তালিকায়।

এটা ভাল ইঙ্গিত যে এখানে জলে নতুন মাছ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এদের রক্ষা করা, বেঁচে থাকার মত জলীয় পরিবেশ দেওয়া এখন যাঁরা জলসম্পদ সামলানোর দায়িত্বে রয়েছেন তাঁদের অন্যতম কর্তব্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026