Entertainment

হিন্দি ছবিতে ইচ্ছাপূরণ হতে চলেছে বাংলার মেয়ে সায়নীর

ছোট থেকে বাংলা লোকগীতির তালিম নিয়ে বড় হয়েছেন। খুব ভালবাসেন গান গাইতে। অভিনেত্রী হিসাবে নিজের কেরিয়ার তৈরির লড়াই লড়েছেন। আর বুকে লুকিয়ে রেখেছিলেন একটি আশা। একটা স্বপ্ন। যে তিনি একদিন বলিউডে নিজের সিনেমায় নিজে গান গাইবেন। এমন স্বপ্ন দেখা যায়। কিন্তু একাধারে বলিউডে সিনেমায় সুযোগ পাওয়া এবং সেই সিনেমাতেই আবার গান গাওয়ারও সুযোগ পাওয়া মুখে কথা নয়। কিন্তু সেটাই হল অভিনেত্রী সায়নী গুপ্তার জীবনে।

পরিচালক অনুভব সিনহার সিনেমা ‘আর্টিকেল ১৫’-এ অভিনয় দিয়ে বলিউডে গায়িকা হিসাবে ডেবিউ করতে চলেছেন সায়নী। যখন শ্যুটিংয়ের জন্য সব কথাবার্তা চলছে, তখন তিনি জানতে পারেন তিনি যে চরিত্রটি করছেন সেই চরিত্রের লিপে একটি গান রয়েছে সিনেমায়। আর সময় নষ্ট করেননি। সায়নী ঝাঁপিয়ে পড়েন সুযোগটা কাজে লাগাতে। পরিচালক অনুভব ও সিনেমার সঙ্গীত পরিচালক অনুরাগের সঙ্গে তাঁর দেখা হয় একটি করিডরে। সেখানেই তিনি তাঁদের অনুরোধ করেন তাঁর চরিত্রের গানটি তিনি নিজেই যাতে গাইতে পারেন।

এরপর পরিচালক ও সঙ্গীত পরিচালক, দুজনের সামনে ওই করিডরে দাঁড়িয়েই গানটি গান সায়নী। একদম আচমকা অডিশন। যাতে পাশও করেন তিনি। সুযোগ পান গানটি গাওয়ার। গান গেয়েছেন। তবে সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সেই মুক্তি যেদিন পাবে সিনেমাটি, সেদিন প্রথম দিনের প্রথম শোয়ে সায়নীর ছোট বেলার স্বপ্ন পূরণ হবে। সিনেমায় রয়েছেন আয়ুষ্মান খুরানা, ইশা তলোয়ার সহ অনেকে। আগামী ২৮ জুন সিনেমাটির মুক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026