World

চুম্বন করছে, নাকি ঝগড়া, প্রকৃতির হাতে গড়া এ স্থাপত্য আজও এক বিস্ময়

২ অতিকায় প্রস্তরখণ্ড। আপাত দৃষ্টিতে প্রস্তরখণ্ড হলেও একটু ভাল করে দেখলেই সকলে থমকে যাবেন বিস্ময়ে। যা দেখছেন তা কারও হাতে তৈরি নয়, প্রকৃতির তৈরি।

২টি প্রস্তরখণ্ড। অতিকায় যে তা বলার অপেক্ষা রাখে না। যা দেখে যে কারও মনে হতেই পারে যে কোনও প্রতিভাবান ভাস্করের হাতে অতি যত্নে তা নির্মিত হয়েছে। অনেক দিনের পরিশ্রমে এমন নিখুঁত একটি স্থাপত্য নির্মাণ সম্ভব। কিন্তু বাস্তবটা অন্য।

বাস্তব হল এটি কারও হাতে তৈরি নয়। এই অভিনব শিল্পকীর্তির ভাস্কর স্বয়ং প্রকৃতি। আর প্রকৃতি যখন কিছু যত্ন করে তৈরি করে তা মানুষের সাধ্যের অতীত হয়। এক্ষেত্রেও ঠিক তাই।

২টি পাথর এখানে একদম মুখোমুখি। মাঝে ফাঁকটা এতটাই কম যে তা একটি বিশেষ কোণ থেকে পরিস্কার হয় যে ফাঁক একটা আছে। ২টি প্রস্তরখণ্ড দেখে মনে হতে পারে একজন নারী একজন পুরুষ। তবে তারা চুম্বনরত!

এর উত্তর একমাত্র প্রকৃতিই দিতে পারে। আবার এটাও মনে হতে পারে যে প্রবল ঝগড়ায় তারা একেবারে মুখোমুখি। যেখানে ২টি মুখকে কল্পনা করা হচ্ছে সেখানে ২টি প্রস্তরখণ্ডই ৯০ ডিগ্রি কোণে সমান।

যেন কেউ ঘষে ঘষে ২টি পাথরের মুখের অংশকে মসৃণ করে দিয়েছে। প্রকৃতির হাতে গড়া এই অপরূপ শিল্পকীর্তির টানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন সৌদি আরবের টেমা ওয়েসিসে।

এই প্রত্যন্ত বালিময় মরু অঞ্চলের বুকে এমন এক শিল্পকীর্তি কীভাবে তৈরি হল তা আজও একটা রহস্য। যার সমাধান কেউ করতে পারেননি। তবে এই আল নাসলা প্রস্তরখণ্ড পৃথিবীর অন্যতম এক আশ্চর্যে পরিণত হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026