World

এভাবেও কেউ রেস্তোরাঁর টেবিল নোংরা করতে পারে, না দেখলে বিশ্বাস করা কঠিন

এখানে কি যুদ্ধ হয়েছে? মনে হলে ভুল হবেনা। একটা ছবি কার্যত গোটা বিশ্বকে রাগিয়ে দিয়েছে। কড়া কথা শোনাতে ছাড়ছেন না কেউই।

রেস্তোরাঁয় অনেক সময়ই পরিবারের সকলে একসঙ্গে এলে তাঁরা একসঙ্গে বসে আনন্দ করতে চান। রেস্তোরাঁ কর্তৃপক্ষ তখন কয়েকটি টেবিল গায়ে গায়ে লাগিয়ে একটি টেবিল করে দেয়। চেয়ারও দিয়ে দেওয়া হয়।

এমনটাই হয়েছিল এই রেস্তোরাঁতেও। সেখানে খেতে এসেছিল ৮-১০ জনের এক পরিবার। তারা সেখানে খাওয়াদাওয়া করে। তারপর বিল মিটিয়ে বেরিয়ে যায়। কিন্তু যা পরিস্থিতি করে যায় তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

যে টেবিলে তারা খাওয়াদাওয়া করে সেই টেবিলটি চূড়ান্ত নোংরা অবস্থায় রয়েছে। আধ খাওয়া খাবার ছড়িয়ে আছে। ছড়িয়ে আছে গুচ্ছ গুচ্ছ প্যাকেট, কাগজের কাপ, কাগজের টুকরো, জলের বোতল, সোডার বোতল এবং এমনই অনেক কিছু।

টেবিল প্রায় দেখাই যাচ্ছেনা। শুধু টেবিল বলে নয়, টেবিলের তলার অবস্থাও একই। সেখানেও ঝাঁ চকচকে মেঝেতে ছড়িয়ে আছে আবর্জনা। ফেলে যাওয়া খাবার। বহু মানুষই যা দেখে কার্যত চটেছেন। ওই পরিবার এতটাও কীভাবে নোংরা করতে পারল তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিষয়টি সামনে আসে ওই রেস্তোরাঁয় আসা এক ব্যক্তি ওই নোংরা টেবিলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাতে। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রিয়াধে।

একটি বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেনের রেস্তোরাঁয় এমন কাণ্ড ঘটেছে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিষয়টি এখন সারা বিশ্বের নজরে এসে পড়েছে। আর প্রত্যেকেই প্রায় সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করছেন ওই পরিবারকে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026