SciTech

চিরতরেই কি হারিয়ে যেতে চলেছে শনিগ্রহের চক্রাকার বলয়

শনিগ্রহের বলয়টাই তাকে আর বাকি গ্রহদের থেকে আলাদা করেছে। সেই বলয়টাই এবার হারিয়ে যেতে চলেছে। তবে কি চিরতরেই হারিয়ে যাবে শনিগ্রহের নজরকাড়া বলয়?

সৌরমণ্ডলের অন্যতম এবং ষষ্ঠ গ্রহ হল শনি। বৃহস্পতি যেমন তার বিশাল আকারের জন্য বিখ্যাত। মঙ্গলগ্রহ যেমন তার লালচে রংয়ের জন্য, তেমনই শনিগ্রহকে সকলে চেনেন তার বলয়ের জন্য। শিশুদেরও তাই সবচেয়ে নজরকাড়া গ্রহ হল শনি।

সেই শনির প্রধান পরিচয় বলয়টাই এবার হারিয়ে যেতে বসেছে। ২০২৫ সালের নভেম্বর মাসের পর আর দেখা যাবেনা শনিগ্রহের বলয়। তার আগেও কিছুটা সময় শনির বলয় হারিয়ে যাবে।

নভেম্বর ২০২৫ সালে শনিগ্রহের বলয় হারিয়ে যাওয়াটা কি তবে চিরতরে? আর কখনওই কি পৃথিবীর মানুষ শনিগ্রহের বলয় দেখতে পাবেন না? শনিগ্রহের বলয় হারিয়ে যাবে কেন? এমন নানা প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক।

শনিগ্রহও তার কক্ষে ঘুরছে। এই কক্ষে ঘোরার সময় তা এমনভাবে হেলে যাবে ওই সময় যে অতি পাতলা এবং পরপর সাজানো স্তরের শনিগ্রহের বলয় একটি বিশেষ কোণে অবস্থান করবে। পৃথিবী ও শনিগ্রহের মধ্যে যে কোণ তৈরি হবে তাতে ওই বলয়টি দেখতে পাওয়া যাবেনা।

এভাবে চলতে চলতে ফের শনিগ্রহের বলয় চোখে পড়তে শুরু করবে। তবে তার জন্য কয়েকটি বছর কেটে যাবে। বিজ্ঞানীরা হিসাব করে জানিয়ে দিয়েছেন ২০৩২ সালে ফের শনিগ্রহের বলয় পরিস্কার দেখা যাবে পৃথিবী থেকে।

তবে তার মাঝে ২০২৫ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত শনিগ্রহের চিত্তাকর্ষক বলয়টি হারিয়ে যাবে। এই হারানো অবশ্য চিরতরে নয়। তা যেমন আছে থাকবে। শুধু কক্ষে ঘোরার জন্য তা পৃথিবী থেকে নজরে পড়বে না মাত্র।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026