স্প্যানিশ ওপেন টেবিল টেনিস প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের জি সাথিয়ান। পুরুষদের ফাইনালে জাপানের কাজুহিরো ওশিমুরাকে হারিয়ে সোনা জেতেন ভারতের এই টেবিল টেনিস তারকা। লড়াই হয় হাড্ডাহাড্ডি। ম্যাচের ফলাফল সাথিয়ানের পক্ষে ১১-৭, ৩-১১, ১১-৬, ৬-১১, ১৩-১১ ও ১১-৭। সাথিয়ান আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব বেলজিয়াম ওপেন জিতেছিলেন ২ বছর আগে। স্প্যানিশ ওপেন দ্বিতীয় ওয়ার্ল্ড ট্যুর খেতাব হিসেবে তাঁর ঝুলিতে এল।
খুব একটা হতাশ করেননি ভারতীয় মহিলারাও। মহিলাদের ডাবলস বিভাগে ভারতের মৌমা দাস ও মণিকা বাত্রার জুটি রূপো জেতেন। এই ২ ভারতীয় কন্যা ফাইনালে দক্ষিণ কোরিয়ার ঝি জিওন ও হেউন ইয়াং জুটির কাছে হেরে যান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের ফলাফল দাঁড়ায় ১১-৯, ৬-১১, ১১-৯, ৯-১১ ও ৯-১১।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…