বাজার যে চড়া তা আগে থেকেই জানতেন সকলে। তার ওপর যখন সরস্বতী পুজো তখন যে বাজার চড়া হবে তা বলাইবাহুল্য। ফলে প্রতিমা থেকে ফল, ফুল থেকে কুল, সবই বিকিয়েছে চোখ কপালে তোলা দামে। যে প্রতিমা ১০০ টাকাতে গত বছরও মধ্যবিত্তের ঘরে ঘরে পুজো পেয়েছে, সেই প্রতিমাই এবার বিকিয়েছে ৩ গুণ দামে। বড় ঠাকুরেরও দাম বেড়েছে তাল মিলিয়ে। মাত্র এক বছরের ব্যবধানে এতটা দাম বৃদ্ধি নিয়ে চোখ কপালে উঠেছে সকলের। ফলের বাজারও সমান তালেই চড়া। ফলে যে বাজেট ভেবে অনেকে রবিবার বাজারে গিয়েছিলেন পুজোর বাজার করতে, তাঁরা কিছুক্ষণের মধ্যেই বুঝেছেন ওই টাকায় সবটা হবে না। ফলে হয় বাজেট বাড়িয়ে নিয়েছেন, অথবা জিনিসপত্রে কাটছাঁট করে পুজো সারার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন।
সরস্বতী পুজো মানেই কুল। টোপা কুল থেকে নারকেল কুল, সবেরই দাম এদিন মধ্যবিত্তের হাতে ছেঁকা দিয়েছে। তবু পুজোয় তো কুল লাগবেই। তাই কিছুটা পরিমাণে কমসম করেই কুল কিনতে হয়েছে ক্রেতাদের। তবে তুলনামূলকভাবে রেহাই দিয়েছে দশকর্মা জিনিসপত্র ও তিলের মিষ্টি। সেগুলোর দাম গতবারের চেয়ে বিশেষ হেরফের হয়নি। ওটুকুই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। তবে বছরে তো একটাই দিন। দাম যাই হোক না কেন, পুজোর আয়োজন হয়েছে। ঘর সেজেছে। ঠাকুর এসেছে। এবার অপেক্ষা শুধু ঠাকুর মশাইয়ের সুরে সুর মিলিয়ে পুষ্পাঞ্জলির মন্ত্রোচ্চারণের।
অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…
মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…