Festive Mood

সরস্বতী পুজোয় শুধু হলুদ ফুলের রমরমা, পিছনে রয়েছে বিশেষ কারণ

সরস্বতী পুজো মানেই তো হলুদ গাঁদা সহ নানা ফুলের সাজ। সরস্বতী পুজোয় হলুদ ফুলেরই এত প্রাধান্যের পিছনে রয়েছে বিশেষ কারণ।

বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে চলেছে গোটা বাংলা। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এ পুজো সকলের হলেও সরস্বতী পুজোয় সবচেয়ে বেশি যোগদান হয় ছাত্রছাত্রীদের। এ যেন তাদের পুজো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী আরাধনা শুরু হয়ে যায় সকাল থেকেই।

যে কোনও পুজোতেই ফুল অত্যাবশ্যক। ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। সরস্বতী পুজোয় কিন্তু একটি বিশেষ রংয়ের ফুলই প্রাধান্য পায়। হলুদ রংয়ের ফুলে ভরে থাকে পুজোর সাজ থেকে পুজোর সাজি। হলুদ গাঁদাই সবচেয়ে বেশি প্রাধান্য পায় এ পুজোয়। কিন্তু হলুদ ফুলই কেন? কেন সব রংয়ের ফুল সমান প্রাধান্য পায়না?

সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রংয়ের একটা বিশেষ যোগ রয়েছে। আর সেজন্যই এ পুজোয় হলুদ ফুলের এত রমরমা। মনে করা হয় সরস্বতী পুজো দিয়েই বাংলায় শুরু হয় বসন্তকাল।

বসন্তকালের আগমন নিশ্চিত করে সরস্বতী পুজো। প্রকৃতির অপার দান ও ফসল তোলার এই সময়কে প্রতীকী অর্থে হলুদের উজ্জ্বলতা দিয়ে প্রকাশ করা হয়।

বসন্তের আগমনকে হলুদ দিয়ে প্রকাশ করা হয়। তাই হলুদ ফুলে বসন্তপঞ্চমী ভরে ওঠে। শুধু ফুলই কেন, হলুদ পোশাকও সরস্বতী পুজোর অন্যতম আকর্ষণ। যাকে বাসন্তী রংও বলা হয়ে থাকে।

আবার সরস্বতী পুজোর খাওয়াদাওয়াতেও হলুদের ছোঁয়া থাকে। যেমন খিচুড়ি, বাসন্তী পোলাও, হলুদ রংয়ের মিষ্টিও প্রাধান্য পায় এই পুজোয়।

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026