Kolkata

সরস্বতী পুজোর আয়োজন তুঙ্গে, জেনেনিন কেমন যাচ্ছে বাজার দর

বছরের যে কটি পুজো বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে তারমধ্যে একটি অবশ্যই সরস্বতী পুজো। বিশেষত পড়ুয়া জীবনে সরস্বতী পুজোর মাহাত্ম্যই আলাদা। স্কুল, কলেজে তাই মঙ্গলবার থেকেই সাজ সাজ রব। এবার পঞ্জিকা মতে, বুধবার এবং বৃহস্পতিবার ২ দিনই সরস্বতী পুজো করা যাবে। শুধু সময়টা দেখে নিয়ে হবে। তিথি থাকতে থাকতে পুজো সারলেই হল। ফলে মঙ্গলবার থেকেই বিভিন্ন জায়গায় সরস্বতী ঠাকুর কেনা, প্যান্ডেল সাজানোর তোরজোড় তুঙ্গে।

এবারও সরস্বতী পুজোকে সামনে রেখে বাজার চড়েছে। এমনিতেই শীতের দিনেও বাজারে হাত ছোঁয়াতে পারছেনা বাঙালি। শাকসবজি থেকে ফলমূল সবেরই আকাশ ছোঁয়া দাম। তায় আবার পুজো। ফলে দাম আরও চড়েছে। মরসুমি বাজারে মুনাফা লোটার লড়াই চলছে। অবশ্য সরস্বতী পুজোয় বাজারে আগুন লাগা নতুন কিছু নয়। প্রতি বছরই এই এক ছবি ধরা পড়ে। তারপরও পুজো হয়। রমরমিয়েই হয়।

এবার সরস্বতী প্রতিমা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। পাড়ার দোকানে দাম তুলনায় বেশি। ১০০-১৫০ টাকা থেকে শুরু ঠাকুরের দাম ৪-৫ হাজারও রয়েছে। তবে মোটামুটি ৫০০ থেকে দেড় হাজারের মধ্যেই সবচেয়ে বেশি ঠাকুর বিক্রি হচ্ছে। অনেকেই প্যান্ডেল বুঝে ঠাকুর কিনছেন। অনেকে পকেট বুঝে। তাল মিলিয়ে দাম চড়া ফলের বাজারের। প্যান্ডেল সাজানোর উপকরণও দেদার বিকোচ্ছে। সরস্বতী পুজোয় অনেক স্কুল, কলেজ, ক্লাব, প্রতিষ্ঠানেই প্যান্ডেল বা ঠাকুর বসানোর জায়গা সাজান সদস্যরাই। সেই কাজে মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ত সকলে। সামনের কটা দিন একদম চুটিয়ে আনন্দ। সরস্বতী পুজো বলে কথা।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026