Entertainment

ক্যামেরার সামনে সব পোশাক খুলতে হবে ভেবেই সেদিন ভয় পেয়ে যান জনপ্রিয় নায়িকা

জনপ্রিয়তা তাঁর কোনও অংশে কম নয়। সুন্দরী নায়িকা হিসাবে তিনি সফল। কিন্তু ক্যামেরার সামনে পোশাক খুলতে হবে ভেবে সেদিন তিনি পিছিয়ে যান।

সিনেমা বা সিরিয়ালের গল্পের প্রয়োজনে নায়িকাদের কিছু ক্ষেত্রে সব পোশাক খুলতে হয় বা হয়েছে। নায়ক বা নায়িকার শরীরে কোনও পোশাক নেই বা তাঁরা মিলন দৃশ্যে লিপ্ত, এমন তো সিনেমা বা ওয়েব সিরিজের পর্দায় নতুন কিছু নয়।

তেমনই একটি বিখ্যাত সিরিয়ালের জন্য সেবার এক জনপ্রিয় নায়িকার কাছে স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল। তিনি সেই স্ক্রিপ্ট পড়ে যদি রাজি হন তাহলে তাঁকে একটি চরিত্রের জন্য নেওয়া হবে বলে স্থির করেন প্রযোজক, পরিচালক।

স্ক্রিপ্ট পড়ে ওই নায়িকার দারুণ লাগে। একদম নতুন ভাবনায় নতুন ধরনের গল্প বলে মেনেও নেন তিনি। কিন্তু তাঁর স্ক্রিপ্ট পড়ে মনে হয় তাঁকে ক্যামেরার সামনে সব পোশাক খুলে অভিনয় করতে হতে পারে। আর তা ভেবেই তিনি সিঁটিয়ে যান। ঠিক করতে পারছিলেন না তিনি হ্যাঁ করবেন কিনা।

সেই সময় হলিউড তারকা সারা জেসিকা পার্কারের কাছে হাজির হন সেক্স অ্যান্ড দ্যা সিটি সিরিজের শো ক্রিয়েটার ড্যারেন স্টার। সেক্স অ্যান্ড দ্যা সিটি-তে তিনি অভিনয় করতে চাইলেও জেসিকার ওই ক্যামেরার সামনে সব পোশাক খুলে ফেলায় আপত্তি রয়েছে শুনে ড্যারেন তাঁকে আশ্বস্ত করে জানান, তিনি যদি না চান তাহলে তিনি সব পোশাক খুলবেন না।

এই দৃশ্যের জন্য তাঁর কাছে আরও অভিনেত্রী রয়েছেন। সেক্ষেত্রে তাঁরা রাজি থাকলে তাঁরা করবেন সেই দৃশ্যে অভিনয়। এরপর রাজি হয়ে যান জেসিকা।

জেসিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন নয় যে যাঁরা ক্যামেরার সামনে সব পোশাক খুলছেন তাঁদের কোনও নৈতিকতা নেই। তিনি ক্যামেরার সামনে সব পোশাক খুলে ফেলতে পারেননা কারণ তিনি লাজুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026