সারা আলি খান, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @saraalikhan95
সিনেমার শ্যুটিংয়ে তো নানা লোকেশনে যেতে হয় অভিনেতা অভিনেত্রী থেকে কলাকুশলীদের। সারা আলি খান, চিত্রাঙ্গদা সিংকেও সিনেমার শ্যুটিংয়েই যেতে হয়েছিল ওয়াঙ্কানের প্রাসাদে। সেখানে শ্যুটিং হচ্ছিল। এখান থেকে সকলের থাকার ব্যবস্থা হয়েছিল একটু দূরে একটি হোটেলে।
কিন্তু পরপর শ্যুটিং থাকায় সারা আলি খান একদিন স্থির করেন তিনি আর হোটেলে ফিরবেন না। রাতটা ওই ওয়াঙ্কানের প্রাসাদেই থেকে যাবেন। তাতে যাতায়াতের সময়টা বাঁচবে।
এ কথা সারা আলি খান নন, জানিয়েছেন তাঁর সহ অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। চিত্রাঙ্গদা জানান, সেদিন সারা ওই প্রাসাদে থাকার সময় ফাঁকা প্রাসাদে কয়েকজনকে কথা বলতে শোনেন। কিন্তু বেরিয়ে দেখতে গিয়ে কোথাও কাউকে দেখতে পাননি।
সারা এরপর বাথরুমে যান। সেখানেও এক ভৌতিক অভিজ্ঞতা হয় তাঁর। সারার মনে হয় কেউ যেন তাঁর পাশেই রয়েছে। একটা হাওয়ার মত তাঁর পাশ দিয়ে সে চলে যায়। সেই হাওয়ার পাশ দিয়ে যাওয়ার অনুভূতিও সারার কাছে স্পষ্ট ছিল।
তারপর অবশ্য কিছু হয়নি। রাত কাটিয়ে পরদিনই সারা হোটেলে চলে আসেন। চিত্রাঙ্গদার প্রশ্ন, সেদিন রাতে কি সারা তবে ভূতকেই অনুভব করেছিলেন?
চিত্রাঙ্গদা এটাও জানান ওই প্রাসাদে ভৌতিক কাণ্ড ঘটে বলেও রটনা আছে। যে সিনেমার শ্যুটিংয়ে সকলে সেখানে গিয়েছিলেন সেটাও একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। ‘গ্যাসলাইট’ নামে এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…