Entertainment

বাসের মধ্যেই শুরু হয় মাসিক, কোথায় প্যাড বদলালেন সারা

সকলের সামনে এ নিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন মহিলারা। কিন্তু সারা এ নিয়ে অকপটে মুখ খুললেন। জানালেন তাঁর অভিজ্ঞতার কথাও।

এই শব্দটি নিয়ে এখনও মহিলাদের মধ্যে একটা কিন্তু ভাব রয়েছে। তাঁরা এ নিয়ে নিজেদের মধ্যে কথা বললেও যেখানে একজন পুরুষও রয়েছেন সেখানে কথা বলেন না। আকারে ইঙ্গিতে অন্য মহিলাদের বোঝানোর চেষ্টা করেন। যাতে উপস্থিত পুরুষটি না বুঝতে পারেন।

কিন্তু একটা অতি স্বাভাবিক প্রকৃতিগত শরীরবৃত্তীয় বিষয় নিয়ে কেন এত লুকোচুরি তা এই একবিংশ শতাব্দীর জেনারেশন নেক্সট-কে কিছুটা অবাক করে। তাঁরা কিন্তু বিষয়টি নিয়ে অনেকটাই অকপট।

অভিনেত্রী সারা আলি খান তো খোলাখুলি মুখ খুললেন মাসিক নিয়ে। তাঁর মতে, এটা কোনও অশুচি বিষয় নয়, বরং মাসিক হল নারীত্ব ও উর্বরতার প্রতীক।

পিরিয়ড বা মাসিক প্রতিমাসের এক স্বাভাবিক শারীরিক ঘটনা। ফলে যে সব নারী কর্মজীবনে ব্যস্ত তাঁদের রাস্তায় থাকাকালীন বা কাজের মধ্যেই মাসিক হতে পারে। তাই তাঁরা ব্যাগে স্যানিটারি প্যাড নিয়েই চলাফেরা করতে পছন্দ করেন। যেমন করেন সারা।

সারা জানালেন এমনও দিন গেছে যখন তিনি রাজস্থানে শ্যুটিং করতে যাচ্ছিলেন। বাসের মধ্যে ছিলেন। একটা ফাঁকা জায়গা দিয়ে বাস ছুটে যাচ্ছিল। সেই সময় তাঁর মাসিক হয়। বাসের মধ্যেই প্যাড বদল করতে বাধ্য হন তিনি।

সারা জানিয়েছেন, তাঁর অভিনীত অনেকগুলি বিখ্যাত গানের মধ্যে ৩ গান হল আঁখ মারে, চকা চক, হাঁ ম্যায় গলত। এই গানগুলির সঙ্গে তিনি শ্যুটিং করেছিলেন মাসিক হওয়া অবস্থাতেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026