Entertainment

রাগে ক্রিকেটার পৃথ্বী শ-র গাড়ির কাচ ভেঙে দিলেন জনপ্রিয় অভিনেত্রী

ক্রিকেটার পৃথ্বী শ-র গাড়ি ধাওয়া করে রাস্তায় দাঁড় করিয়ে, তারপর গাড়ি থেকে নেমে পৃথ্বীর গাড়ির কাচ ভেঙে দিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্না।

ক্রিকেটার পৃথ্বী শ-কে ভারতের জার্সিতে অনেকবার দেখা গেছে। ঘরোয়া ক্রিকেটেও তিনি যথেষ্ট সফল। এখন মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন।

পৃথ্বী মুম্বইয়ের সান্তাক্রুজে অনুশীলন সেরে বার হয়ে পাশের একটি পাঁচতারা হোটেলে প্রবেশ করছিলেন। ঠিক সেই সময় এক জনপ্রিয় অভিনেত্রী তাঁর পথ আটকান। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর আর এক বান্ধবী। ২ জনে পৃথ্বীকে অনুরোধ করেন তাঁদের সঙ্গে সেলফি তুলতে।

পৃথ্বী না করেননি। সেলফি তোলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্না গিলের সঙ্গে। কিন্তু অভিনেত্রীর তরফ থেকে আসা আর কোনও আবদার রাখতে রাজি হননি পৃথ্বী। তিনি অভিনেত্রীকে কাটিয়ে হোটেলে ঢুকে যান।

কিছুক্ষণ পর ওই পাঁচতারা হোটেল থেকে বার হন পৃথ্বী। তারপর নিজের গাড়িতে চড়ে বেরিয়ে যান। পৃথ্বীর গাড়ি ধাওয়া করেন স্বপ্না ও তাঁর বন্ধুরা।

রাস্তায় এক সময় পৃথ্বীর গাড়ি সিগনালে দাঁড়ায়। সেসময় নিজের গাড়ি থেকে নেমে অভিনেত্রী স্বপ্না গিল তাঁর বন্ধুদের নিয়ে এগিয়ে যান পৃথ্বীর গাড়ির দিকে।

পৃথ্বী শ-র অভিষেকে শতরান উদযাপন, ছবি – আইএএনএস

এরপর কিছু বুঝে ওঠার আগেই পৃথ্বীর গাড়ি ভাঙচুর শুরু করেন স্বপ্না গিল। গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেন তিনি। সেইসঙ্গে ভুয়ো পুলিশ কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পৃথ্বীর কাছে ৫০ হাজার টাকাও চান স্বপ্না।

পৃথ্বী গাড়ি থেকে নেমে এলে তাঁর সঙ্গে বচসাও হয় অভিনেত্রীর। পরে পৃথ্বীর অভিযোগক্রমে স্বপ্না গিলকে গ্রেফতার করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026