National

গত ৪ শতকে এই গ্রামে জন্মায়নি কোনও শিশু

এই কাহিনি ষোড়শ শতকের। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাজগড়ের সাঁকা শ্যামজী গ্রামে চলছিল মন্দিরের নির্মাণকার্য। নির্বিঘ্নে একটু একটু করে মন্দির গড়ে তুলছিলেন কারিগররা। একদিন হল কি, গ্রামের এক মহিলা মন্দিরের সামনে গম ভাঙার কাজ করছিলেন। গম ভাঙার তীব্র আওয়াজে কাজে ঠিক করে মন দিতে পারলেন না কারিগররা। এতে ভগবান সাঁকা শ্যামজী ভীষণ রেগে গেলেন। তিনি অভিশাপ দিলেন, এই গ্রামে কোনও সন্তানসম্ভবা মহিলা কোনও দিন সন্তানের জন্ম দিতে পারবেন না। গ্রামের মধ্যে সন্তানের জন্ম হলে হয় নবজাতক বা মায়ের মৃত্যু হবে, নতুবা তাদের গোটা শরীরে পচন ধরে যাবে।

দেখতে দেখতে এই লোককথার বয়স পেরিয়ে গেছে ৪০০ বছর। আজও সাঁকা শ্যামজী গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেন, তাঁদের জন্মভূমি ‘অভিশপ্ত’। এতগুলো বছর ধরে সদ্যোজাত শিশুর কান্নার আওয়াজে মুখরিত হয়নি এই গ্রাম। ষোড়শ শতক থেকে একপ্রকার বন্ধ্যা জমিতে পরিণত হয়েছে এই এক টুকরো জমি। সদ্যোজাতকে রক্ষা করতে গ্রামের ভিতর কোনও দিন কোনও মহিলাকে সন্তানের জন্ম দিতে দেননি তাঁর পরিবারের লোকজন। প্রসবের সময় এলেই হবু মায়েদের হয় ভর্তি করা হয়েছে গ্রামের বাইরে হাসপাতালে। অথবা, ভিটে ছেড়ে পাশের গ্রামে সন্তান প্রসবের জন্য নির্মিত বিশেষ ঘরে সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছেন মায়েরা।

বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে স্পর্ধা ছাড়িয়ে পৌঁছেছে সাফল্যের মিনারে, সেখানে এখনও কেন প্রাচীন অন্ধবিশ্বাস মনেপ্রাণে লালন পালন করে চলেছেন গ্রামবাসীরা? তারও উত্তর দিচ্ছেন গ্রামবাসীরাই। তাঁদের দাবি, এরমধ্যে একবার দু’বার গ্রামের মধ্যে শিশুর জন্ম হয়েছে বটে। কিন্তু অভিশাপের ছায়া যে সত্যি সত্যি আজও পিছু ছাড়েনি তাঁদের, তার প্রমাণ মিলেছে বিকলাঙ্গ শিশুর জন্মলাভ বা সদ্যোজাতের মৃত্যুর ঘটনায়। ঠিক এই কারণেই যেকোনও প্রাকৃতিক দুর্যোগ গ্রামে আছড়ে পড়ুক, ওই অবস্থাতেই আসন্ন সন্তানকে রক্ষা করতে গ্রামের বাইরে পা রাখতে বাধ্য হন সন্তানসম্ভবা নারীরা। শুধু সন্তান প্রসবই নয়, সাঁকা শ্যামজী গ্রামে সুরাপান, মাংস ভক্ষণেও মেনে চলা হয় কড়া বিধি নিষেধ। গ্রামবাসীদের বিশ্বাস, ঈশ্বরের নির্দেশিত পথ অনুসরণ করে চলায় তাঁদের গ্রাম অন্যান্য গাঁয়ের থেকে অনেক বেশি পবিত্র।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026