Entertainment

প্রথম ৩ দিনেই ১০০ কোটি পার করবে সঞ্জু?

বলিউড তারকা সঞ্জয় দত্ত-র বায়োপিক ‘সঞ্জু’ পর্দায় আত্মপ্রকাশেই বাজিমাত করেছে। প্রথম দিনেই রেকর্ড রোজগার করেছে রাজকুমার হিরানি পরিচালিত বিধু বিনোদ চোপড়া প্রযোজিত এই সিনেমা। হিসাব বলছে প্রথম দিনে সঞ্জুর বক্স অফিস সংগ্রহ প্রায় ৩৫ কোটি টাকা। এই প্রবণতা দেখে এখন সকলের ধারণা সঞ্জু এই সপ্তাহান্তের শেষে ১০০ কোটির গণ্ডি পার করবে। কারণ শনি ও রবিবার এমনিতেই সিনেমা দেখার প্রবণতা অনেক বেশি থাকে মানুষের। সেখানে ১০০ কোটি পার করা খুব শক্ত হবে না।

অন্যদিকে সঞ্জয় দত্তর চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর ইতিমধ্যেই সঞ্জুর জন্য সমালোচকদের বাহবা কুড়িয়েছেন। বলিউডের একাল ও সেকালের বহু স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীও মেনে নিচ্ছেন সঞ্জয় দত্তর ভূমিকায় রণবীরের অভিনয় এখনও পর্যন্ত তাঁর জীবনের সেরা। সব মিলিয়ে সঞ্জু শেষ পর্যন্ত কতটা সাফল্য বক্স অফিসে এনে দেয় সেদিকেই চেয়ে গোটা বলিউড।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026