Sports

কলেজের বান্ধবীকে বিয়ে করলেন সঞ্জু স্যামসন

কলেজে পড়ার সময় সহপাঠী চারুলতার প্রেমে পড়েছিলেন ক্রিকেটার সঞ্জু স্যামসন। সেই ভালবাসা শনিবার মিলিয়ে দিল চার হাত। বিয়ে করলেন সঞ্জু স্যামসন। আইপিএলের দৌলতে এখন যথেষ্ট পরিচিত মুখ সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালসের হয়ে যথেষ্ট চোখে পড়ার মতন পারফর্মেন্স তাঁর। সেই সঞ্জু এদিন বিয়ের পিঁড়িতে বসলেন।

কেরালার ক্রিকেটার সঞ্জু এদিন তিরুবনন্তপুরমের কাছে কোবালামে একটি রিসর্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে সারেন। ২ পরিবারের সাকুল্যে ৩০ জন সদস্য বিয়েতে অংশ নেন। তবে এই বিয়ে কিন্তু হল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে। কারণ সঞ্জু খ্রিস্টান। অন্যদিকে চারুলতা হিন্দু। নায়ার পরিবারের সদস্য। তাতে অবশ্য বিয়েতে সমস্যা হয়নি। ২ পরিবারই এদিন বিয়ের খুশি একে অপরের সঙ্গে ভাগ করে নেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026