Entertainment

ভোটে কি লড়বেন মুন্না ভাই, কোন কেন্দ্র, উত্তর দিলেন সঞ্জয় দত্ত

ভোটের ময়দানে চলচ্চিত্র তারকাদের ভিড় নতুন কিছু নয়। সেই তালিকায় কি এবার সঞ্জয় দত্তের নাম জুড়ছে। দাঁড়ালে কোন কেন্দ্র। উত্তর দিলেন মুন্না ভাই।

বলিউডে যে কজন নিজের একটা আলাদা অধ্যায়, একটা মৌলিক অস্তিত্ব তৈরি করতে পেরেছেন, তাঁদের মধ্যে অবশ্যই সঞ্জয় দত্ত একজন। যাঁর সিনেমার সাফল্যের পাশাপাশি জীবনটা নিয়েও একটা সিনেমা হয়ে যেতে পারে। যা হয়েছেও।

তারকাদের রাজনীতির সঙ্গে যোগাযোগ, তাঁদের ভোটে দাঁড়ানো নতুন কিছু নয়। সেই তালিকায় সঞ্জয় দত্তও জুড়ে যাচ্ছেন। ভোটে লড়বেন মুন্না ভাই। এমন একটা কথা হুহু করে ছড়িয়েছে কয়েকদিনে। এবার তা নিয়ে মুখ খুললেন খোদ সঞ্জয় দত্ত।

এক্স হ্যান্ডলে বলিউডের মুন্না ভাই জানিয়েছেন, তিনি কোনও দলে যোগদান করছেননা। তিনি কোথাও থেকে ভোটে দাঁড়াচ্ছেন না। ভোটে লড়ছেন না। সবই গুজব। যদি তিনি স্থির করেন যে তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন বা ভোটে লড়বেন, তবে তিনি নিজেই প্রথমে সেকথা ঘোষণা করবেন।

তাই এসব গুজব থেকে তাঁর ভক্তদের দূরে থাকতে অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত। এও জানিয়েছেন, আপাতত তিনি কোনও দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না।

তাই সঞ্জয় দত্তের ভোটে লড়ার কথা বিশ্বাস করতে মানা করেছেন তিনি। ফলে যে জল্পনা ক্রমশ ছড়িয়ে পড়ছিল তাঁকে কেন্দ্র করে তাতে সঞ্জয় দত্ত নিজেই এদিন জল ঢেলে দিয়েছেন।

সঞ্জয় দত্তকে কদিনের মধ্যেই দেখা যেতে চলেছে কন্নড় সিনেমা ‘কেডি – দ্যা ডেভিল’-এ। এছাড়া ‘ওয়েলকাম টু জঙ্গল’ সিনেমার কাজও শুরু করেছেন তিনি।

‘ওয়েলকাম’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ নামে ২টি বলিউড ব্লকবাস্টার সিনেমার পর তার সিকুয়েল হিসাবে আসতে চলেছে এই সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026