Entertainment

বোমা বিস্ফোরণে আহত হলেন সঞ্জয় দত্ত

অভিনেতা সঞ্জয় দত্ত বড় আঘাত পেলেন। একটি বিস্ফোরণের জেরেই এই আঘাত পেলেন তিনি। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

বোমা বিস্ফোরণ ঘটতেই আঘাত পেলেন অভিনেতা সঞ্জয় দত্ত। বলিউডের অন্যতম সেরাদের তালিকায় থাকা সঞ্জয় দত্ত মুখ, কনুই এবং হাতে বড়সড় আঘাত পেয়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা করা হয়।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর মাগাড়ি রোডে শ্যুটিং চলছিল একটি সিনেমার। সিনেমায় সঞ্জয় দত্ত খলনায়কের চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় অ্যাকশন রয়েছে। তারই একটি দৃশ্যের শ্যুটিং হচ্ছিল যেখানে একটি বিস্ফোরণ হবে।

বিস্ফোরণ তো অনেক সিনেমাতেই দেখানো হয়। এই সিনেমাতেও সেভাবেই সবকিছু সাজিয়েছিলেন ফাইট মাস্টার। কিন্তু তা যে দুর্ঘটনা ঘটাবে এবং তাতে সঞ্জয় দত্ত আহত হবেন তা বোধহয় বুঝতে পারেননি ফাইট মাস্টার রবি বর্মা।

শ্যুটিংয়ে ক্যামেরা রোল করার পর বিস্ফোরণটি ঘটানো হতে আচমকা তা সঞ্জয় দত্তকে আহত করে। কন্নড় একটি সিনেমার শ্যুটিংয়ে এমন ঘটনা ঘটে। কেডি নামে সিনেমাটিতে সঞ্জয় দত্ত খলনায়ক।

এদিকে এই বিস্ফোরণ এবং সঞ্জয় দত্তের আহত হওয়ার ঘটনার পরই শ্যুটিং বন্ধ হয়ে যায়। সংবাদ সংস্থা আইএএনএস সূত্র মারফত জানতে পেরেছে যে সঞ্জয় দত্ত চিকিৎসার পর ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তবে কবে আবার শ্যুটিং শুরু হবে তা পরিস্কার নয়।

কেডি সিনেমায় হিরোর ভূমিকায় রয়েছেন বিখ্যাত অ্যাকশন হিরো ধ্রুব সারজা। এদিকে কেজিএফ: চ্যাপটার ১ এবং ২-এর পর সঞ্জয় দত্ত কেডি সিনেমার শ্যুটিং করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026