Sports

জল্পনায় ঘৃতাহুতি, আজহারের ছেলেকে তাঁদের পরিবারের সদস্য বললেন সানিয়া

ভারতের মহিলা টেনিস তারকা সানিয়া মির্জার ছোট বোন আনামের সঙ্গে নাকি আজহারউদ্দিনের ছেলে আসাদের বিয়ে হতে চলেছে। এই জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই সেই জল্পনাকে আরও উস্কে দিলেন সানিয়া নিজেই। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজহারের ছেলে আসাদকে তাঁদের পরিবারের সদস্য বলে ব্যাখ্যা করলেন তিনি। ইন্সটাগ্রামে আসাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে সানিয়া ছবিটিতে পরিবার বলে ক্যাপশন দিয়েছেন। আর যায় কোথায়! নেটিজেনরা এখন খোলাখুলিই বলতে শুরু করেছেন তবে কী জল্পনা সত্যি! আনাম-আসাদের ২ হাত এক হতে চলেছে!

বেশ কিছুদিন ধরেই এমন খবর সামনে আসছিল যে আনাম আর আসাদ এখন চুটিয়ে প্রেম করছেন। এই বছরের শেষেই তাঁরা বিবাহবন্ধনেও আবদ্ধ হতে চলেছেন। তবে এই বিয়ে নিয়ে কোনও পরিবারের তরফে বা আনাম বা আসাদের তরফে কোনও নিশ্চয়তা জানানো হয়নি। ফলে এটা জল্পনার স্তরেই রয়েছে। আর তার মধ্যেই সানিয়ার এই ফোটো পোস্ট!

এদিকে মাঝেমধ্যেই মির্জা বোনেদের সঙ্গে ফোটো পোস্ট করেন আসাদ। ক্যাপশন দেন ২ সুন্দরী মহিলার মাঝখানে। মির্জা পরিবারের প্রতি তাঁর ভালবাসার কথাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ছিল আনামের জন্মদিন। ওইদিন আসাদ তাঁকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে লেখেন, আনাম হলেন তাঁর জীবনের সবচেয়ে চমকপ্রদ একজন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026