রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার প্রাপকরা, ছবি - আইএএনএস
সঙ্গীত, নৃত্য, নাটক সহ বিভিন্ন পারম্পরিক কলায় পারদর্শীদের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান অর্জন একটা স্বপ্ন। ২০১৭ সালের এমনই ৪২ জন গুণীজনের নাম সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছিল। এদিন ২০১৭-র সেই সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রাপকদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে সম্মান তুলে দেন।
একটি তাম্রপত্র, একটি অঙ্গবস্ত্র ও নগদ ১ লক্ষ টাকা ৪২ জন প্রাপকের হাতে তুলে দেন রাষ্ট্রপতি। কলা ক্ষেত্রে ভারতের অন্যতম সেরা পুরস্কার সঙ্গীত নাটক অ্যাকাডেমি। বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃতীদের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। প্রসঙ্গত গত বছর জুনেই প্রাপকদের নাম ঘোষণা হয়েছিল।
এদিনের সম্মান প্রদানে বাংলার প্রাপ্তি কম নয়। এঁদের মধ্যে বাংলার ৪ কৃতী রয়েছেন। সুগম সঙ্গীতের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, থিয়েটারের পরিচালক হিসাবে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন বাপি বোস, বাউল সঙ্গীতের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন পার্বতী বাউল এবং পুতুলনাচের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পেলেন সুদীপ্ত গুপ্ত।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…