অর্থের বিনিময়ে জেলের কালকুঠুরিতে রাত কাটানোর সুযোগ!

পর্যটনকে কাজে লাগিয়ে সরকারি কোষাগারে টাকা ঢোকানোর এক অভিনব উদ্যোগ নিল তেলেঙ্গানা সরকার। অপরাধীদের হাজতে কাটানো স্বাভাবিক। তাবলে বিনা অপরাধে জেলে! তাও আবার টাকা দিয়ে! অবাক হবেন না! তেলেঙ্গানার মেডাক জেলার সাঙ্গারেড্ডি এলাকায় রয়েছে ২২০ বছর পুরানো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল জেল। এখন আর এটাকে জেল হিসাবে ব্যবহার করা হয়না। এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এখানে তৈরি হয়েছে একটি সংগ্রহশালা। কিন্তু গারদ যেমনকার তেমনই রাখা হয়েছে। আর সেখানেই এখন রাত কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে পর্যটকদের। একটা রাত জেলে কাটানোর অভিজ্ঞতা কেমন হয় তা পর্যটকরা চাইলেই উপভোগ করে দেখতে পারেন! বিনিময়ে তাঁদের গুণতে হবে ৫০০ টাকা। টাকা দিলেই মিলবে একদিন জেলের গারদের পিছনে কয়েদি জীবন কাটানোর সুযোগ। এই একদিনের জন্য গারদের পিছনে ঢোকার আগে তাঁদের দেওয়া হবে খাদির কয়েদি পোশাক, থালা, গ্লাস, মগ, বিছানা। পাবেন একটা ফ্যানও। একজন কয়েদির নিত্য প্রয়োজনের জিনিস দিয়ে তাঁদের ঢুকিয়ে দেওয়া হবে কালকুঠুরিতে। সেখানে একেবারেই অনাড়ম্বর, কঠিন, কষ্টকর কয়েদি জীবন যাপন করবেন তাঁরা। রাতও কাটাবেন। আর কাজ? হ্যাঁ, কয়েদিদের মত কায়িক পরিশ্রমের কাজ করতে হবে বটে। তবে খুব কঠিন কাজ নয়। গাছের চারা লাগানো বা জেল পরিস্কার করার মত শ্রম তাঁদের করতে হবে এই একদিনে। একদিন হয়ে গেলে মুক্তি। তাঁদের বার হওয়ার জন্য তখন অপেক্ষা করে রয়েছেন আর এক দল পর্যটক। কয়েদি জীবনের স্বাদ নিতে এবার তাঁদের জেলে ঢোকার পালা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026