Entertainment

মেয়ের নামকরণ করলেন সমীরা, পোস্টারে লিখে জানাল ছেলে

মাত্র কদিন হল এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি। এবার তার নামকরণ করে ফেললেন তিনি। নতুন নাম সোশ্যাল মিডিয়ায় জানিয়েও দিয়েছেন সমীরা। সমীরার ছেলের হাত দিয়ে আত্মপ্রকাশ করেছে তার বোনের নাম। সোশ্যাল মিডিয়ায় ছেলের হাত দিয়েই মেয়ের নাম সকলের কাছে পৌঁছে দিয়েছেন সমীরা।

২০১৫ সালে সমীরার প্রথম সন্তান হয়। পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নাম রাখেন হংস। সেই হংস এখন অনেকটা বড় হয়েছে। ২০১৯-এ সমীরার কোল আলো করে এসেছে এক কন্যা। কন্যার নাম সমীরা রেখেছেন নীরা। সমীরার সঙ্গে বেশ একটা মিলও রয়েছে। মেয়ের নাম যে নীরা তা একটা বড় আর্ট পেপারে রং দিয়ে লিখে ছেলের হাতে দিয়েছেন তিনি। তারপর ছবি তোলা হয়েছে। সেই ছবি এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

সমীরা আরও লিখেছেন ভারদে পরিবারে ছোট্ট মেয়েকে স্বাগত। বলিউড অভিনেত্রী সমীরা রেড্ডি ২০১৪ সালে বিয়ে করেন পেশায় ব্যবসায়ী অক্ষয় ভারদে-কে। বিয়ের ১ বছরের মধ্যেই সমীরার কোলে আসে তাঁর প্রথম সন্তান হংস। এবার এক ছেলে, এক মেয়েকে নিয়ে সমীরার সংসার আরও বড় হল। পরিবার নিয়ে যে তিনি খুশি তা সোশ্যাল মিডিয়ায় তাঁর হাসি মুখ দেখেই বুঝতে পারছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026