Entertainment

বিখ্যাত নায়িকার জীবনের প্রথম মাইনে ছিল ৫০০ টাকা

জীবনে অনেক কিছুই বদলায়। তবে যে উচ্চতাতেই কেউ পৌঁছন না কেন জীবনের কিছু স্মৃতি মনের গভীরে চিরদিনের হয়ে থাকে। যেমনটা এক বিখ্যাত নায়িকার মনে আছে।

কারও জীবনে সময়ের সঙ্গে সাফল্য আসে। নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ে। সেই মানুষের মনে কিন্তু থেকে যায় তাঁর জীবনের লড়াইয়ের মুহুর্তগুলো। যেমন মনে রয়ে গেছে এক বিখ্যাত নায়িকার।

যাঁর এখন উপার্জন কোটি কোটি টাকা, তিনি কিন্তু তাঁর জীবনের প্রথম মাইনেটা এখনও ভুলে উঠতে পারেননি। সেদিন ৫০০ টাকা উপার্জন করেছিলেন তিনি।

দক্ষিণ ভারতীয় সিনেমা এখন সারা দেশেই পরিচিতি পেয়েছে। তা বিভিন্ন ভাষায় ডাবিং করে দেখানো হয়। ফলে দক্ষিণী সিনেমার নায়ক নায়িকারা এখন দেশের সকলের কাছেই পরিচিত মুখ।

দক্ষিণের এমনই এক ডাকসাইটে নায়িকা সামান্থা। এখন তিনি একটি সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেন কোটিতে। সেই সামান্থা সোশ্যাল সাইটে একটি প্রশ্নোত্তর সেশন করেন অনুরাগীদের সঙ্গে।

সেখানেই এক প্রশ্নের উত্তরে নায়িকা জানান, তিনি যখন স্কুলে পড়েন তখন একটি কনফারেন্সে ইভেন্ট ম্যানেজারের লোক হিসাবে কাজ করেন। সেদিন ৮ ঘণ্টার একটি শিফট করে উপার্জন করেছিলেন ৫০০ টাকা।

সামান্থা রুথ প্রভু, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @samantharuthprabhuoffl

সেটাই ছিল তাঁর জীবনের প্রথম রোজগার। এখন অর্থে প্রাচুর্যে দিন কাটলেও সেদিনের সেই উপার্জনের কথা আজও ভোলেননি নায়িকা।

তাঁর কেমন চরিত্রে অভিনয় করতে ভাল লাগে। সে বিষয়েও সামান্থা ছিলেন অকপট। তিনি জানান, তাঁর সবচেয়ে পছন্দের সিনেমা হল রোমান্টিক কমেডি। এ ধরনের সিনেমায় অভিনয় করতে তাঁর সবচেয়ে বেশি ভাল লাগে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026