National

অস্ত্র মামলায় রেহাই সলমনের

অস্ত্র আইন মামলায় রেহাই পেলেন বলিউড তারকা সলমন খান। সরকারি আইনজীবী দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ দাখিল করতে না পারায় সলমনকে ছাড়া হল বলে জানিয়েছে আদালত। ১৯৯৮ সালের অক্টোবরে কঙ্কনি গ্রাম সংলগ্ন জঙ্গলে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সলমন। যে বন্দুক দিয়ে সেগুলি শিকার করা হয় তার লাইসেন্সের সময়সীমা অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। পুনর্নবীকরণ ছাড়াই সেগুলি সলমন ব্যবহার করায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। এই ধরণের মামলায় দোষ প্রমাণ হলে কমপক্ষে ৩ বছর থেকে সর্বাধিক ৭ বছর পর্যন্ত সাজা হতে পারে। মামলা শুরু হয় যোধপুর আদালতে। মামলার এদিন ছিল রায় ঘোষণা। ফলে সকালেই বোন আলভিরাকে সঙ্গে করে আদালতে হাজির হন সলমন। রায় শোনার পর সলমন জানান, সকলের সমর্থন সহযোগিতা পাওয়ায় তিনি খুশি। প্রসঙ্গত এর আগেই বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা থেকেও বেকসুর রেহাই পেয়েছেন এই বলিউড তারকা।

 

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026