Entertainment

লুকোচুরি, চোর পুলিশ লিগ শুরু করতে চান সলমন খান

বলিউড তারকা সলমন খান এবার লুকোচুরি, চোর পুলিশ লিগ শুরু করতে চান। ফুটবল, ক্রিকেটের লিগের মত এমন লিগ শুরু করার ইচ্ছা প্রকাশ করলেন সলমন।

মেক্সিকোয় একটি খেলা শুরু হয়েছিল। যার নাম পাডেল। পাডেল খেলাটা আচমকা দেখলে মনে হবে টেনিস। কিন্তু টেনিসের চেয়ে অনেকটাই আলাদা এই খেলা। এর কোর্ট অবশ্য টেনিস কোর্টের মতই দেখতে। তবে টেনিস কোর্টের চেয়ে একটু ছোট।

পুরো কোর্টটি ঘেরা থাকে জাল দিয়ে। এখানে সার্ভ করতে হলে বল কোমরের নিচে হতে হয়। টেনিসে যে ব়্যাকেট হয়, তেমন জাল থাকেনা পাডেল খেলার ব্যাটে। এই প্রায় নতুন খেলাটি এখন বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ওয়ার্ল্ড পাডেল লিগের তৃতীয় সিজনের আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির হয়েছিলেন বলিউড তারকা সলমন খান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তিনি চান লুকোচুরি লিগ শুরু করতে। চোর পুলিশ, ডাংগুলি লিগ, মার্বেল খেলার লিগও শুরু করতে চান তিনি।

এমন সব খেলার লিগ শুরু করতে চান যেগুলি তিনি ছোটবেলায় দেখেছেন। সলমন আরও বলেন, আর যাঁরা শিক্ষিত মানুষ, তাঁদের জন্য ডক্টর ডক্টর লিগও চালু করতে চান তিনি।

অবশ্যই মজা করে তিনি এগুলি বলেন। তবে সলমনের এই অন্যভাবে ভাবাটা বেশ উপভোগ করেছেন সকলে। ভারতে এখন আইপিএল রয়েছে। ফুটবলের জন্য ইন্ডিয়ান সুপার লিগ রয়েছে। নানা লিগে সারাবছর মজে থাকেন মানুষজন।

সেকথা মাথায় রেখেই সলমন তাঁর বক্তব্যে এই বুদ্ধিমত্তার পরিচয় দেন। প্রসঙ্গত এই অগাস্টেই সলমন খান তাঁর ১৯ তম বিগ বস নিয়ে ফিরতে চলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026