Entertainment

তার খালি হাতই যথেষ্ট, কার কথা বললেন সলমন খান

একটা দলের বিরুদ্ধে খালি হাতই যথেষ্ট। কার এই বিশেষ ক্ষমতা রয়েছে বলে মনে করছেন সলমন খান। সেটাই এবার পরিস্কার করলেন।

শাহরুখ খান ২০২৩ সালকে কার্যত তাঁর নামে করে ফেলেছেন। বলিউডে পরপর ২টো সিনেমা আত্মপ্রকাশ করেছে শাহরুখের। ২টোই অতি বড় হিট। রেকর্ড গড়েছে রোজগারেও। শাহরুখের এই স্বপ্নের সাফল্যের পর এবার সলমন খানও চাইছেন তিনিও একটা ধামাকা দেবেন। বক্স অফিসে তোলপাড় ফেলে দেবেন।

এজন্য সলমন খানের বড় ভরসা তাঁর টাইগার চরিত্র। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়-এর পর এবার টাইগার ৩ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন সলমন। সেই সিনেমায় তাঁর যে চরিত্র দেখানো হচ্ছে তার অ্যাকশন চূড়ান্ত বাস্তবসম্মত এবং চমকপ্রদ।

সলমনের মতে টাইগার একাই খালি হাতে একটা গোটা দলকে শেষ করে দিতে পারে। হাতে অস্ত্র থাকলেও সেই দলকে শেষ করার জন্য টাইগারের যে অস্ত্র দরকার নেই তা বুঝিয়ে দিয়েছেন সলমন।

বোঝাই যাচ্ছে এই সিনেমায় তাঁর অ্যাকশনের নতুনত্বকেই ভরসা করে বক্স অফিসের তরী পার করতে চাইছেন সলমন খান।

সলমন আরও বলেছেন, তাঁর এই টাইগার চরিত্রটি সেই মানুষ যে অ্যাকশনে পিছপা হয়না। যে ততক্ষণ লড়াই করে যায় যতক্ষণ তার শরীরে শেষ শ্বাসটুকু রয়েছে।

আর টাইগার এমন চরিত্র যে সেই শেষ মানুষটি যে তার দেশকে রক্ষার জন্য দাঁড়িয়ে থাকে। সহজ কথায় টাইগারের লড়াই করার এক অতিমানবীয় ক্ষমতা, টাইগারের দেশভক্তিকে সামনে রেখেই টাইগার ৩-কে হিট করানোর পথ খুঁজছেন বলিউডের ভাইজান। প্রসঙ্গত এটিও একটি গুপ্তচরের কাহিনি। যিনি দেশের জন্য যে কোনও কিছু করতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026