Entertainment

অদ্ভুত এক হবি আছে সলমন খানের, কি সেই আজব শখ

অনেকেই কোনও একটা কিছু জমাতে ভালবাসেন। এটা তাঁদের শখ। বলিউড সুপারস্টার সলমন খানেরও তেমন একটা শখ আছে। তিনি কি জমান জানেন?

কেউ ডাকটিকিট জমাতে পছন্দ করেন। কেউ আবার দেশলাইয়ের বাক্স জমিয়ে রাখেন। যত্নও করেন। যাতে নষ্ট না হয়ে যায়। নতুন দেশলাই বাক্স পেলে তা নিয়ে আসেন। কেউ আবার দেশবিদেশের কয়েন জমান। প্রাচীন কয়েনও তাঁদের সংগ্রহে থাকে।

এমন অনেক কিছুই আছে যা জমাতে ভালবাসেন মানুষজন। সকলেরই এমন জমানোর অভ্যাস না থাকলেও কারও কারও থাকে। সেই তালিকায় সেলেব্রিটিরাও রয়েছেন। সলমন খানও একটি জিনিস জমাতে ভালবাসেন। তাঁর সেই সংগ্রহ দেখলে অনেকেই অবাক হয়ে যাবেন।

সলমন খান সাবান জমাতে ভালবাসেন। শুধু ভারত বলেই নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সাবান তাঁর সংগ্রহে আছে। তার অধিকাংশ ভেষজ এবং হাতে তৈরি সাবান।

বিশেষত ফল ও সবজির নির্যাস থেকে তৈরি সাবান সলমনের সবচেয়ে প্রিয়। সেসব সাবান তিনি জমিয়ে রাখেন বাড়িতে। আর সেসব সাবান তিনি সংগ্রহ করে বেড়ান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এটা সলমন খানের এক বিশেষ শখ।

বাড়িতে সলমনের নানারকম সাবান থাকবে। আর তা আছেও। বিশ্বের চেনা সাবানের বাইরে অনেক অচেনা কিন্তু অসাধারণ গন্ধযুক্ত সাবান সলমনের সংগ্রহে নাকি রয়েছে।

সলমন সেই মানুষটি যিনি ফ্লোরে এলেও নাকি সুগন্ধ ছড়িয়ে পড়ে। সলমনের এই সাবানের শখ কিন্তু কখনও বদলায়নি। তিনি এখনও সাবান বলতে পাগল। সাবানের প্রতি ঝোঁক তাঁর প্রবল। তবে সে সাবান যেমন তেমন সাবান হলে চলবে না। হতে হবে ভেষজ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026