Entertainment

সুপারস্টারের ভক্তদের পক্ষে এটাও সম্ভব, করে দেখালেন এক যুবক

সিনেমার রূপোলী পর্দার তারকাদের ভক্ত হলে তাঁদের পক্ষে এটাও যে সম্ভব তা করে দেখালেন এক যুবক। ফলে ভক্তের ডাকে বাড়ি থেকে বেরিয়ে এলেন তারকাও।

বলিউড সুপারস্টারদের বাড়িটাও একটা দেখার জিনিস অনেকের কাছে। সারাদিনে অনেক ভক্তই এসে ঘুরে যান তাঁদের একটা ঝলক পাওয়ার আশায়। এমন নয় যে সকলে কাছ থেকে আসেন। অনেকেই দূর দূরান্ত থেকে হাজির হন বলিউড তারকাকে একবার চোখের দেখা দেখতে।

তা বলে সব ভক্তের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে আসেন না সুপারস্টাররা। তবে তেমন ভক্ত হলে সুপারস্টারকেও বেরিয়ে আসতে হয় দরজার বাইরে। ছবি তুলতে হয় ভক্তের সঙ্গে। কথাও বলতে হয়।

এমনটাই ঘটল বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে। সলমন খানের অন্ধ ভক্ত সমীর। সমীর মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। তাঁর বহুদিনের শখ তিনি সলমন খানের সঙ্গে একবার দেখা করবেন।

সেই ইচ্ছা বুকে করে নিজের সাইকেলের চাকায় হাওয়া ভরে সমীর বেরিয়ে পড়েন মুম্বইয়ের উদ্দেশে। সাইকেলের সামনে লেখা ‘চলো উনকো দুয়ায়েঁ দেতে চলে’। এও লেখা ‘দিওয়ানা ম্যায় চলা’।

সেই সাইকেলে প্যাডেল করে রাতদিন এক করে সমীর মুম্বই পাড়ি দেন। শহর গ্রাম পার করে ১ হাজার ১০০ কিলোমিটার পথ সাইকেল চালান তিনি। তবে পৌঁছন মুম্বই শহরে।

ভক্তের এই সাইকেলে এতটা পথ পার করে তাঁর সঙ্গে দেখা করতে আসার কথা সলমন জানতে পেরে বেরিয়ে আসেন বাড়ি থেকে। ছবি তোলেন সমীরের সঙ্গে। কথাও বলেন। সেই ছবি আবার সলমন খানের ফ্যান ক্লাব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এভাবে সলমনকে কাছে পেয়ে আপ্লুত সমীরও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026