Entertainment

এবার সলমন খানের পকেটে থাকবে আসল আগ্নেয়াস্ত্র

সলমন খানকে পর্দায় তো অনেক সময়ই বন্দুক, পিস্তল চালাতে দেখা গেছে। কিন্তু সেসব ছিল সিনেমার পর্দায়। এবার আসল জীবনেও পকেটে পিস্তল থাকবে বলিউড সুপারস্টারের।

বলিউড তারকা সলমন খানের পকেটে এবার থাকবে আসল পিস্তল। যা নিয়ে তিনি রাস্তায় বার হতে পারবেন। কিন্তু পুলিশ তা নিয়ে প্রশ্ন করতে পারবেনা। একই সুবিধা ভোগ করতে চলেছেন সলমন খানের বাবা সেলিম খানও। বাবা ও ছেলে ২ জনই পিস্তল নিয়ে ঘুরবেন। তবে এই ছাড়পত্র আচমকা মেলেনি।

গত জুন মাসের একটি ঘটনা তাঁদের আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরার রাস্তা পরিস্কার করে দিয়েছে। গত জুন মাসে সলমন খান একটি হুমকি চিঠি পান। যেখানে লেখা ছিল পাঞ্জাবি গায়ক মুসেওয়ালার মতই হাল হবে সলমনের। প্রসঙ্গত মুসেওয়ালাকে দুষ্কৃতিরা হত্যা করে।

সলমন ও তাঁর বাবা সেলিম খান এরপর পুলিশরে দ্বারস্থ হন। মুম্বই পুলিশের তরফে সুরক্ষা জোরদার করা হয়। মুম্বই পুলিশ সলমনের বান্দ্রার বাসভবনে কড়া সুরক্ষার বন্দোবস্ত করে। কিন্তু তাতেই নিশ্চিন্ত হতে পারেননি সলমন।

তিনি জুলাই মাসে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে ফোন করে সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চান। কিন্তু পুলিশের তরফে তখন সেই আবেদন নাকচ করে দেওয়া হয়।

পরে অবশ্য সলমন খানের আবেদনপত্র খতিয়ে দেখে অবশেষে তাঁর ও তাঁর বাবার আবেদনে সবুজ সংকেত দিল মুম্বই পুলিশ। তাঁদের ২ জনকেই সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হয়েছে।

ফলে এখন পকেটে আগ্নেয়াস্ত্র নিয়ে রাস্তায় ঘোরায় কোনও সমস্যা রইল না বলিউড সুপারস্টার সলমন খানও তাঁর বাবা সেলিম খানের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026