Entertainment

দাপুটে রাজনৈতিক নেতার ছেলের বিয়েতে চুটিয়ে নাচলেন সলমন খান

রাজনৈতিক নেতার ছেলের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন অনেক নামীদামী ব্যক্তি। সেখানেই নাচতে দেখা গেল সলমন খানকে। তাঁর সঙ্গে ছিলেন বলিউডের আরও ২ তারকা।

বলিউডের সঙ্গে রাজনৈতিক নেতাদের সম্পর্কের কথা সকলের জানা। এমনকি রাজনীতির ময়দানেও অনেক বলিউড তারকাকে দেখা গেছে। রাজনৈতিক নেতাদের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রিতও থাকেন তাঁরা। যেমনটা সম্প্রতি জয়পুরে দেখা যায়।

সেখানে দাপুটে কংগ্রেস নেতা প্রফুল প্যাটেলের ছেলের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বলিউড সুপারস্টার সলমন খান। এছাড়াও নিমন্ত্রিত ছিলেন অনিল কাপুর, শিল্পা শেঠীর মত তারকাও। সেখানেই দেখা যায় তাঁরই একটি সিনেমার গানের সঙ্গে পা মেলান সলমন খান। তাও আবার বরকনের জন্য তৈরি স্টেজে উঠে।

জুম্মে কি রাত গানে সিনেমার পর্দায় সলমন খানকে চুটিয়ে নাচতে দেখা গিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে। এখানে জ্যাকলিন না থাকলেও সলমনের সঙ্গে নাচে পা মেলান অনিল কাপুর ও শিল্পা শেঠী। জমে ওঠে বিবাহ অনুষ্ঠান।

সলমন, অনিল, শিল্পার নাচে সকলেরই পা দুলতে থাকে। নাচতে নাচতে চুম্বনও ছুঁড়ে দেন সলমন। এটা অবশ্য নতুন কিছু নয়, আগেও রাজনৈতিক নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রিত থেকে সেখানে নাচতে দেখা গেছে অনেক বলিউড তারকাকে। তারই সাম্প্রতিকতম উদাহরণ হয়ে রইল প্রফুল প্যাটেলের ছেলের বিয়ে।

প্রসঙ্গত সলমন খান এবার কাজ শুরু করছেন ‘এক থা টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার জন্য। শুরু হবে শ্যুটিং।

অন্যদিকে অনিল কাপুর তাঁর একটি ছবির কাজ শেষ করলেন। যুগ যুগ জিও নামে ওই সিনেমায় অনিল ছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী এবং নিতু কাপুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026