Entertainment

গোলাপি টিশার্ট, গোলাপি ট্রাক্টর, জমি চষলেন সলমন

কদিন আগেই সারা গায়ে মাটি মাখা একটি ছবি দিয়ে কৃষকদের সম্মান জানিয়েছিলেন সলমন খান। এবার চালালেন ট্রাক্টর।

মুম্বই : আকাশ মেঘে ঢাকা। চারিদিকে যতটুকু দেখা যায় সবুজ বনানী। পিছনে ইতিউতি উঁকি দিচ্ছে পাহাড়। এক মনোরম পরিবেশ। সেই শান্ত প্রকৃতির মাঝে একটাই শব্দ কানে আসে। ট্রাক্টরের আওয়াজ। কাদামাটি ভরা একটি জমি চষছে সেই ট্র্যাক্টর। স্টিয়ারিং যাঁর হাতে তাঁকে দেখে প্রাথমিকভাবে অবাক লাগতেই পারে। তিনি বলিউড সুপারস্টার সলমন খান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যাঁকে নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

সলমনের পরনে গোলাপি টিশার্ট। ট্রাক্টরের রংও গোলাপি। স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে ওই কাদামাটি চষে ফেলছেন তিনি। অন্য কোথাও নয়। তাঁরই নিজের পানভেলের ফার্ম হাউসে এই জমি চষার ভিডিও সলমন নিজেই সোশ্যাল সাইটে আপলোড করেছেন। বেশ কিছুক্ষণ ট্র্যাক্টর চালানোর পর মাঝে তিনি একবার কাদামাটিতে নেমেও পড়েন। তারপর ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে এগোন।

সলমন খান কয়েকদিন আগেই সারা গায়ে কাদামাটি মাখা একটি ছবি পোস্ট করে কৃষকদের সম্মান জানিয়েছিলেন। এবার কৃষক রূপে আত্মপ্রকাশ করলেন তিনি। সলমনের এই ভিডিও দেখে তাঁর অনুরাগীরা কমেন্টও করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026