Entertainment

নিজের ভক্তদের সুশান্তের ভক্তদের পাশে দাঁড়াতে বললেন সলমন খান

সুশান্ত সিং রাজপুতের ভক্তদের পাশে থাকা তাঁদের ভরসা দেওয়ার জন্য নিজের ফ্যানদের অনুরোধ করলেন সলমন খান।

মুম্বই : বলিউড সুপারস্টার সলমন খান সোশ্যাল সাইটে তাঁর ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তদের পাশে যেন তাঁরা এই সময় থাকেন। কটূক্তির কথা মনে রাখার সময় এটা নয়। বরং স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানো, সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ানো উচিত বলে ভক্তদের অনুরোধ করেছেন তিনি। গত শনিবার রাতে এই ট্যুইট করেন সলমন। সুশান্তের মৃত্যুর পর শুধু নেটিজেন বলেই নয়, নাম না করে কার্যত সলমনের দিকে তির ছুঁড়েছেন বলিউডের অনেকেও।

ফাইল : দাবাং ৩-এর ট্রেলার লঞ্চে সলমন খান, ছবি – আইএএনএস

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে স্বজনপোষণ ও বলিউডে তৈরি গোষ্ঠীর সবকিছু কুক্ষিগত রাখার ফল বলে দাবি করে অনেকেই মুখ খুলছেন। ‘হ্যাশট্যাগ জাস্টিসফরসুশান্ত’ নাম দিয়ে ট্যুইটারে নেটিজেনরা বলিউডের অনেক প্রতিষ্ঠিত নামের তুলোধোনা করছেন। বলিউডে এক প্রবল ঝড় উঠেছে। সুশান্তের মৃত্যুর পর পাটনার রাস্তায় সলমন খান ও করণ জোহরের কুশপুতুল দাহ করেন সুশান্তের ভক্তরা।

সুশান্তকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করে মুজফ্ফরপুর আদালতে এক আইনজীবী সলমন খান, একতা কাপুর, করণ জোহর, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াদওয়ালা, ভূষণ কুমার ও সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছেন। এমন এক পরিস্থিতিতে কার্যত যাঁদের দিকে আঙুল উঠছে তাঁদের মুখ খুলতে দেখা যায়নি। অবশেষে সলমন মুখ খুললেন। ট্যুইট করলেন ভক্তদের উদ্দেশ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026